
অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ (সমঝোতা স্মারক) ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট (টিফা) চুক্তি সই করবে বাংলাদেশ। বুধবার ( ১৫ সেপ্টেম্বর) এই চুক্তি স্বাক্ষর হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
রোববার রাজধানীর গুলশানে মোনাশ বিশ্ববিদ্যালয়ের অংশীদার ইউনিভার্সেল কলেজ বাংলাদেশের (ইউসিবি) ক্যাম্পাস উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানান মন্ত্রী ।
তিনি বলেন, ব্যবসা-বাণিজ্য সব দিক থেকে আমরা এগিয়ে যাচ্ছি। এর আগেও আমরা অস্ট্রেলিয়া গিয়েছি, তার ধারাবাহিকতায় আমরা ১৫ তারিখ চুক্তি সই করছি। বাংলাদেশকে আমরা এগিয়ে নিতে চাই। বঙ্গবন্ধুর স্বপ্নের সেই বাংলাদেশ, যার জন্য আমরা যুদ্ধ করেছিলাম। আমরা সেই বাংলাদেশ চাই।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, আমাদের অনেক বড় স্বপ্ন। আগামীতে বিশ্বের প্রসিদ্ধ পাঁচটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সরাসরি শিক্ষাব্যবস্থা চালুর উদ্যোগ রয়েছে সরকারের। এ লক্ষ্যে আমরা বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যোগাযোগ করেছি।
গত ফেব্রুয়ারিতে টিফার কাঠামোগত খসড়া তৈরি হয়। এই চুক্তির ফলে অস্ট্রেলিয়ার বড় কোম্পানিগুলো বাংলাদেশে সহজে বিনিয়োগ করার সুযোগ পাবে। পাশাপাশি শুল্ক ও কোটামুক্ত সুবিধায় এদেশের তৈরি পোশাক, সিরামিক পণ্য, ওষুধ, চামড়াজাত পণ্যের রপ্তানি বাড়বে দেশটিতে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অস্ট্রেলিয়ান ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে এসব পণ্য আমদানি বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়া দেশটির উদ্যোক্তাদের জন্য পৃথক অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। পাশাপাশি চুক্তির আওতায় অস্ট্রেলিয়ান উন্নত জাতের গাভী ও ষাঁড় আনার প্রস্তাব রয়েছে বাংলাদেশের।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি ছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী, অস্ট্রেলীয় রাষ্ট্রদূতসহ ইউসিবি সংশ্লিষ্টরা।
- ১৪২ ঋণখেলাপির পাচারের অর্থ ফেরাতে ৮ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি
- ২রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ১১ দলের অলি আহমদ
- ৩বাগেরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই নারীর সর্বস্ব পুড়ে ছাই
- ৪পাবনায় সমতল আদিবাসী নারী সম্মেলন অনুষ্ঠিত
- ৫চাঁদপুর সিভিল সার্জনকে ক্ষমা করে বদলির আদেশ প্রত্যাহার করলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৬পাবনায় বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১
- ৭মোড়লগঞ্জে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১
- ৮বাগেরহাটে বাসের ধাক্কায় অটোবাইক চালক নিহত, আহত ৪
- ৯শেরপুরের সীমান্তবর্তী বনে ১৬ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় মদ জব্দ
- ১০স্ট্রোকের পর সংকটাপন্ন রাবি শিক্ষার্থী
- ১কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ২রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
- ৩সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী
- ৪প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ, বুকভরা আশা হাটহাজারীবাসীর
- ৫হেলিকপ্টারে মহেশখালীর পথে প্রধানমন্ত্রী
- ৬আজ চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ
- ৮আড়াই মাসে ভোটার বেড়েছে তিন লাখ ৯ হাজার, মোট ১২ কোটি ৮৬ লাখ
- ৯সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার
- ১০আওয়ামী লীগ ১৭ বছরে যা পারেনি, আমরা ৫ বছরেই তা করার চেষ্টা করবো





পাঠকের মতামত