প্রকাশিত: জুলাই ১২, ২০২৪ ৬:২০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আইনমন্ত্রী আনিসুল হককে স্বাগত জানাতে গিয়ে পৌরসভা মেয়র ও উপজেলা চেয়ারম্যান গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ জুলাই) সকাল সাড়ে দশটায় ট্রেনে নিজ সংসদীয় এলাকায় আসেন আনিসুল হক।

পরে তাকে স্বাগত জানাতে বিশাল শোডাউন নিয়ে পৌরসভা মেয়র তাকজিল খলিফা কাজল এবং নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মনির হোসেন আখাউড়া রেলস্টেশনে উপস্থিত হয়।

এসময় মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করেন পৌরসভার মেয়র। এরপর কসবার উদ্দেশ্যে গাড়িতে করে চলে যান মন্ত্রী। স্টেশনের বাহিরে বের হলে পৌরসভা মেয়র এবং উপজেলা চেয়ারম্যান গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। আখাউড়া উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মো. মনির হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন নয়নসহ বেশ কয়েকজন আহত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

মনির হোসেন অভিযোগ করেন, তিনি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর মন্ত্রী তাঁর নিজ সংসদীয় এলাকায় আসায় ফুলের তোড়া নিয়ে উপস্থিত হন। তিনি যেন তোড়া দিতে না পারেন সেজন্য বাধার সৃষ্টি করা হয়। এক পর্যায়ে স্টেশনের কাছে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল সহ তার লোকজন হামলা করে। পরে তিনি একটি মার্কেটে গিয়ে আত্মরক্ষা করেন।

উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু জানান, সবাই একই দলের লোক। নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি হইতে পারে, এটা বিশাল কিছু না। এখানে তাদের মধ্যে কোনো গ্রুপিং নাই। মন্ত্রীকে ফুলের তোড়া দেওয়া নিয়ে কোনো বাধা সৃষ্টি হয় নাই।

এএন

শেয়ার

পাঠকের মতামত

চায়না অর্থনৈতিক অঞ্চল শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) প্রকল্প শুধু আনোয়ারা নয়, পুরো ...

স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি না হলে কোনোভাবেই নতুন বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব নয় বলে ...

শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

শেরপুরে হাতি সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) ...

ফটিকছড়িতে চলছে দ্বিতীয় দিনের হরতাল,মহাসড়কে যান চলাচল বন্ধ

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর উত্তরাঞ্চলের যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে দ্বিতীয় দিনেও টানা ...