
আয়ারল্যান্ড বিপক্ষে টেস্ট সিরিজ খুবই গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশ দলের জন্য। কারণ, এই সিরিজ দিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্টের মাইলফলক স্পর্শ করেছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। তার এই অর্জন জয় দিয়ে রাঙানোর কথা জানিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার কথা রেখেছেন দলের সতীর্থরা। দাপুটে পারফরম্যান্সে আইরিশদের হোয়াইটওয়াশ করেছে শান্ত বাহিনী।
সিরিজের প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। দ্বিতীয় ও শেষ ম্যাচে সফরকারীদের ২১৭ রানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এতে ২-০ ব্যবধানে সিরিজ ঘরে তুলেছেন শান্ত-লিটনরা।
ঢাকা টেস্টে আগে ব্যাট করতে নেমে ৪৭৬ রান করেছিল বাংলাদেশ। এরপর ব্যাটিংয়ে নেমে ২৬৫ রানে অলআউট হয় আইরিশরা। দ্বিতীয় ইনিংসে ২৯৭ রান করে ইনিংস ঘোষণা করলে ৫০৯ রানের বড় লক্ষ্য পায় সফরকারীরা। জবাব দিতে নেমে ২৯১ রানে তারা অলআউট হলে ২১৭ রানের জয় পেয়েছে স্বাগতিকরা।
১৭৬ রানে ৬ উইকেট হারিয়ে চতুর্থ দিন শেষ করেছিল আয়ারল্যান্ড। রোববার (২৩ নভেম্বর) পঞ্চম দিনের শুরুতেই সেঞ্চুরি তুলে নেন ৩৪ রানে অপরাজিত থেকে ব্যাট করতে নামা কার্টিস ক্যাম্ফার। তাকে যোগ্য সঙ্গ দেন জর্ডান নেইল।
তবে ফিফটি তুলতে পারেননি তিনি। ৪৬ বলে ৩০ রান করে মিরাজের বলে বোল্ড আউট হন এই ব্যাটার। তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন ক্যাম্ফার। তার ব্যাটে ভর করে প্রথম সেশন শেষে ৮ উইকেট হারিয়ে ২৬৩ রান তুলেছে আয়ারল্যান্ড।
দ্বিতীয় সেশনেও দুর্দান্ত লড়াই করেছেন আইরিশ ব্যাটার ক্যাম্ফার, তাকে যোগ্য সঙ্গ দিতে থাকেন গাভিন। কিন্তু ১০৪ বলে ৩৭ রান করে হাসান মুরাদের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। পরের বলে ম্যাথিউকে ডাক করে দলের জয় নিশ্চিত করেছেন এই টাইগার স্পিনার। অপর প্রান্তে ২৫৯ বলে ৭১ রান করে অপরাজিত থেকে হার এড়াতে পারেননি ক্যাম্ফার।
বাংলাদেশের হয়ে দ্বিতীয় ইনিংসে হাসান মুরাদ ও তাইজুল ইসলাম ৪টি করে উইকেট শিকার করেন। এ ছাড়াও খালেদ আহমেদ ও মেহেদী হাসাদ মিরাজ নেন একটি করে উইকেট।
বিএইচ
- ১ভরিতে ২২১৬ টাকা বাড়িয়ে সোনার নতুন দাম কার্যকর
- ২বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ৩শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৪শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৫চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে যাত্রীবাহী বাস, নিহত ২
- ৬জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৪
- ৭বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা শিথিল করল যুক্তরাষ্ট্র
- ৮টাঙ্গাইলে বাস ট্রাকের সংঘর্ষে শিশুসহ নিহত ৩
- ৯বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ১০ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৫নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৬একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ৭মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৮মিরসরাইয়ে পৈতৃক ভিটা রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন
- ৯বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১০এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন





পাঠকের মতামত