প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২১ ১২:৫০ পিএম

আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড (আইসিবি এএমসিএল) পরিচালিত ৯টি বে-মেয়াদী মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

রোববার (৩১ জানুয়ারি) অনুষ্ঠিত ফান্ডগুলোর ট্রাস্টি কমিটির বৈঠকে সর্বশেষ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ ঘোষণা করা হয়। আইসিবি এএমসিএল সূত্রে এই তথ্য জানা গেছে।

ফান্ডগুলোর মধ্যে সর্বোচ্চ ৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে আইসিবি এএমসিএল সেকেন্ড এনআরবি ইউনিট ফান্ডে। আর সবচেয়ে কম ৩ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে ফার্স্ট আইসিবি ইউনিট ফান্ড ও ফিফথ আইসিবি ইউনিট ফান্ডে।

অন্য ফান্ডগুলোর মধ্যে সেকেন্ড আইসিবি ইউনিট ফান্ডে ৫ শতাংশ, থার্ড আইসিবি ইউনিট ফান্ডে ৬ শতাংশ, ফোর্থ আইসিবি ইউনিট ফান্ডে ৪ শতাংশ, সিক্সথ আইসিবি ইউনিট ফান্ডে ৬ শতাংশ, সেভেনথ আইসিবি ইউনিট ফান্ডে ৫ শতাংশ এবং এইটথ আইসিবি ইউনিট ফান্ডে ৪ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

শেয়ার

পাঠকের মতামত

বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে আইসিবি ইসলামী ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে ...

স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ জুলাই

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৮ জুলাই অনুষ্ঠিত ...