প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২১ ৮:০৬ পিএম

আগামী সপ্তাহে জি টু জি পর্যায়ে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের একটি বাণিজ্য চুক্তি হবে। আজ শনিবার (২৫ সেপ্টেম্বর) এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। ৮ দিনের সৌদি সফর শেষে আজ দুপুরে দেশে ফেরেন তিনি।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকের সঙ্গে কথা বলেন সংসদ সদস্য সালমান এফ রহমান। এ সময় সৌদি আরব সফর সফল হয়েছে দাবি করে তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব। এ ছাড়া বিভিন্ন ইকোনোমিক জোনে বিনিয়োগ করতে চায় তারা।

অতীতের যেকোনো সময়ের চেয়ে ঢাকার সঙ্গে সম্পর্ক উন্নয়নে রিয়াদ খুবই আগ্রহী উল্লেখ করে সালমান এফ রহমান বলেন, সৌদি ব্যবসায়ীদের জন্য বিশেষ ইকোনোমিক জোন তৈরির বিষয়টি চিন্তা-ভাবনা করা হচ্ছে।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর রাতে সালমান এফ রহমানের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দল সৌদি সফরে যান। দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার ও উন্নয়নই এই সফরের মূল লক্ষ্য বলে জানানো হয়।

শেয়ার

পাঠকের মতামত

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা

বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও ...

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...