
ব্যবসায়ী- শিল্পপতিদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ- এফবিসিসিআই পরিচালনা পর্ষদের দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে।
আগামী ৫ মে ব্যবসায়ীরা ভোট দিয়ে নির্বাচিত করবেন তাদের প্রতিনিধি। ওই দিন সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ শেষে পরিচালক পদে নির্বাচিতদের নাম ঘোষণা করা হবে।
নির্বাচিত পরিচালকদের ভোটে সভাপতি, সিনিয়র সহসভাপতি ও ছয়জন সহ-সভাপতি পদে নির্বাচন হবে ৭ মে বিকাল তিনটায়। এরপর ৯ মে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।
রোববার নির্বাচন পরিচালনা বোর্ড এর চেয়ারম্যান এফবিসিসিআই এর ২০২১-২০২৩ মেয়াদে পরিচালক পদে ভোট গ্রহণের জন্য নির্বাচনের এই তফসিল ঘোষণা করেন।
গত ৬ ফেব্রুয়ারি নির্বাচন বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হন জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার আলী আশরাফ। এফবিসিসিআই এর সাবেক পরিচালক জাহাঙ্গীর আলামিনকে নির্বাচিত করা হয় নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে।
দায়িত্ব পেয়ে তারা আট দিনের মধ্যে নির্বাচনী তফসিল ঘোষণা করতে সক্ষম হলেন। এই তফসিল ও নির্বাচন আয়োজনে সার্বিক প্রক্রিয়াটি তুলে ধরে রোববারই সারাদেশের সব বাণিজ্য সংগঠনকে ইমেইল করা হয়।
এতে সদস্য সংগঠনগুলোকে আগামী ৬ মার্চের মধ্যে চাঁদা পরিশোধ করতে বলা হয়েছে। সাধারণ পরিষদ সদস্য হিসেবে নাম পাঠানোর সর্বশেষ তারিখ ঠিক করা হয়েছে ৮ মার্চ।
১৩ মার্চ প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন পরিচালনা বোর্ড। অভিযোগ যাচাই বাছাই ও প্রয়োজনীয় সংশোধনী সাপেক্ষে ২৪ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
পরিচালক পদের প্রার্থীদের (নির্বাচিত এবং মনোনীত) মনোনয়নপত্র দাখিল ও যাচাই-বাছাইয়ের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ৩১ মার্চ। ৮ এপ্রিল প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আর ১১ এপ্রিল প্রার্থিতা বাতিলের শেষ দিন। ১৫ এপ্রিল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
চূড়ান্ত প্রার্থী তালিকা থেকে প্রত্যাহারের সুযোগ থাকবে ২১ এপ্রিল পর্যন্ত।
- ১বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার
- ২রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৩বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৪২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন
- ৫ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৬এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৭আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
- ৮তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ৯সাংবাদিক জোবাইয়েরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
- ১০জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ১কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ২দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৫অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৬প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৭আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৮ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ৯চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ১০কর্ণফুলী ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত





পাঠকের মতামত