
নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ৫০ হাজার রুপি জরিমানা করেছে দেশটির নির্বাচন কমিশন। বুধবার (২৩ মার্চ) এ তথ্য জানিয়েছে পাকিস্তানি দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউন।
খবরে বলা হয়েছে, পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার-পাখতুনখাওয়ায় স্থানীয় সরকার নির্বাচনের আগে সোয়াতে একটি সমাবেশে ভাষণ দেওয়ায় ইমরান খানকে এ জরিমানা করা হয়। এর আগে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পাকিস্তান নির্বাচন কমিশন (ইসিপি) তাকে দুবার নোটিশ দিয়েছিল।
গত ১৫ মার্চ ইসিপির এক আদেশে ইমরান খানকে সোয়াত সফরে যেতে নিষেধ করা হয়। কিন্তু তিনি সে নিষেধ মানেননি। এরপর গত ২১ মার্চ খাইবার-পাখতুনখাওয়ার মালাকান্দ এলাকায় একটি রাজনৈতিক সমাবেশে ভাষণ দেওয়ায় তাকে আরও একটি নোটিশ দিয়েছিল ইসিপি।
ইসিপির নতুন আচরণবিধি অনুযায়ী, যেসব জেলায় নির্বাচন হচ্ছে সেখানে কোনো সরকারি কর্মকর্তা যেতে পারবেন না।
খাইবার-পাখতুনখাওয়া স্থানীয় সরকার নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে ভোটগ্রহণ আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনের মিটিংয়ে অংশ নিতেও ইমরানের ওপর ইসিপির নিষেধাজ্ঞা রয়েছে।
এদিকে, পাকিস্তানের পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রী আসাদ উমর ইমরান খানকে ইসিপির নোটিশের বিরুদ্ধে ইসলামাবাদ হাইকোর্টে আপিল করেছেন। আপিলে বলা হয়েছে, নির্বাচনী প্রচারণার বিষয়ে নতুন আইন থাকা সত্ত্বেও এই নোটিশ জারি করা হয়েছে।
তবে কমিশনের স্বচ্ছ নির্বাচনের জন্য আচরণবিধি প্রণয়নের নির্দেশনা রয়েছে জানিয়ে ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) ইসিপিকে ইমরান খানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন।
- ১চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন
- ২ইরানকে দুর্বল ও হরমুজে নিজের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র
- ৩সোনালী লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৪৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে থমকে গেল ফটিকছড়ির উত্তরাঞ্চল
- ৫নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ জুলাই
- ৬হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল
- ৭মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৮এশিয়া প্যাসিফিকের বোর্ড সভা ২৯ জুলাই
- ৯ন্যাশনাল হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ১০শ্রীলঙ্কান ফিশিং বোট ও দুই জেলেকে উদ্ধার করেছে মহেশখালীর জেলেরা
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৩চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৪তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৫রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৬হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৭সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ৮ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ৯কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ১০‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর





পাঠকের মতামত