
সূচকের বড় উত্থানে লেনদেন চলছে দেশের দুই শেয়ারবাজারে। আজ বুধবার চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবস লেনদেনের শুরু থেকে একটানা ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্সে। আজ লেনদেনের প্রথম আধা ঘণ্টায় এই সূচকটি ৫০ পয়েন্টের ওপরে বেড়ে যায়। সূচকের পাশাপাশি লেনদেনের গতিও বেশ ভালো রয়েছে। ডিএসইতে শ কোটি টাকা লেনদেন ছাড়িয়েছে মাত্র ১৫ মিনিটে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন শুরু হয়ে ৪০ মিনিটে সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১০০ পয়েন্টের বেশি।
বেশ কিছুদিন ধরেই চাঙা রয়েছে পুঁজিবাজার। গত ২২ জুলাই ডিএসইএর প্রধান সূচকের অবস্থান ছিল ৪ হাজার ৭৬ পয়েন্ট। এরপর টানা ১১ কার্যদিবস সূচক বেড়েছে ৪৬৯ পয়েন্ট। পরে গত সোমবার সূচক লেনদেন শেষে ১২ পয়েন্ট কমে। বিশ্লেষকেরা জানান, সূচক বেশ কিছুদিন ধরে বাড়ায় কিছু মুনাফা তুলে নেওয়ার প্রবণতা ছিল বিনিয়োগকারীদের মাঝে। তবে আজ আবার লেনদেনে চাঙাভাব শুরু হয়েছে।
সকাল ১০টা ৫০ মিনিট পর্যন্ত লেনদেন হয়েছে ২৫০ কোটি টাকা। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে বেশির ভাগের। ২৫৩টির দর বেড়েছে, কমেছে ৩৯টির, অপরিবর্তিত আছে ৪৭টির দর। সুত্রঃ প্রথম আলো
- ১শিক্ষকদের অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে: শিক্ষামন্ত্রী
- ২সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৩শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৪২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে : শিক্ষামন্ত্রী
- ৫কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ৬ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ৯কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ১০মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৫পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৬বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৭লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ৮কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৯রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
- ১০রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ





পাঠকের মতামত