ডেস্ক নিউজ
প্রকাশিত: মে ১৭, ২০২৬ ৭:১৯ পিএম , আপডেট: মে ১৭, ২০২৬ ৭:২০ পিএম

ইয়াদিয়া-এর নতুন ইলেকট্রিক ভেহিকেল (ইভি) মডেল জিটি২৫ উম্মোচন হতে যাচ্ছে । রোববার (১৭ মে) ইয়াদিয়া ফ্ল্যাগশিপ তেজগাঁও শোরুমে আনুষ্ঠানিকভাবে স্কুটারটি উদ্বোধন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ইয়াদিয়ার প্রিন্সিপাল টিম, চিফ বিজনেস অফিসার (সিবিও) এবং ন্যাশনাল সেলস ম্যানেজার (এনএসএম) উপস্থিত থাকবেন।

আধুনিক প্রযুক্তি ও উন্নত পারফরম্যান্সের সমন্বয়ে তৈরি জিটি২৫ ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে শক্তিশালী মোটর, দীর্ঘ রেঞ্জ এবং স্মার্ট ডিজাইনের অভিজ্ঞতা।

মডেলটিতে রয়েছে ১২০০ ওয়াট হাব মোটর, যা সর্বোচ্চ ৫৪ কিমি/ঘণ্টা গতি প্রদান করতে সক্ষম। এছাড়া ৭২ ভোল্ট ২৩ অ্যাম্পিয়ার আওয়ার গ্রাফিন ব্যাটারির মাধ্যমে একবার চার্জে প্রায় ৮০–৯০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে।

জিটি২৫-এ আরও যুক্ত করা হয়েছে ডিজিটাল এলইডি ড্যাশবোর্ড, এলইডি হেডলাইট, উন্নত হাইড্রোলিক শক অ্যাবজর্পশন সিস্টেম এবং নিরাপদ ব্রেকিংয়ের জন্য ফ্রন্ট ডিস্ক ব্রেক। মডেলটি বিআরটিএ অনুমোদিত এবং এতে রয়েছে সর্বোচ্চ ৩৬ মাস পর্যন্ত ওয়ারেন্টি সুবিধা।

স্টাইল, পারফরম্যান্স এবং নির্ভরযোগ্যতার সমন্বয়ে তৈরি নতুন এই মডেলটি ব্যবহারকারীদের দৈনন্দিন যাত্রাকে আরও স্মার্ট, আরামদায়ক ও সাশ্রয়ী করে তুলবে বলে আশা করা হচ্ছে।

আগামীকাল থেকে দেশের প্রতিটি জেলার ইয়াদি শোরুমে পাওয়া যাবে নতুন এই মডেলটি—জিটি২৫।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি এবং বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে ...

চট্টগ্রাম ও কক্সবাজার বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র ৩ হাজার ৫০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে শাহ্জালাল ...