আগস্টেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়েছে। আগস্ট মাসের জন্য প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ ...

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ২৬৯ স্কোর নিয়ে আজ শুক্রবার ১ নম্বরে অবস্থান করছে ঢাকা। এদিন সকাল ১০টা ৪ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) সূচকে ঢাকার এই অবস্থান দেখা যায়। বাতাসের এই মান ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে নির্দেশ করে।
একই সময় পাকিস্তানের করাচি ও লাহোর ২৩৫ ও ১৮৬ স্কোর নিয়ে যথাক্রমে ২ ও ৫ নম্বরে এবং ভারতের কলকাতা, দিল্লি ও মুম্বাই ২২৬, ২০৬ ও ১৭০ স্কোর নিয়ে যথাক্রমে ৩, ৪ ও ৭ নম্বরে অবস্থান করছে।
১৭৭, ১৬৫ ও ১৬৪ স্কোর নিয়ে ঘানার আক্রা, চীনের শেনইয়াং, নেপালের কাঠমান্ডু ও থাইল্যান্ডের ব্যাংকক যথাক্রমে ৬, ৮, ৯ ও ১০ নম্বরে অবস্থান করছে। উল্লেখ্য, কাঠমান্ডু ও ব্যাংককের স্কোর সমান রয়েছে। উভয় শহরের স্কোর: ১৬৪।
এম জি

পাঠকের মতামত