প্রকাশিত: জুলাই ৭, ২০২২ ১০:২১ এএম

কাট-অফ প্রাইস নির্ধারণে বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনে অনুমোদন পাওয়া নাভানা ফার্মাসিউটিক্যালসের বিডিংয়ে অংশ গ্রহণ শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার (৭ জুলাই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত ৪ জুলাই বিকাল ৫টায় কোম্পানিটির বিডিং শুরু হয়েছে। আজ বিকাল ৫টা পর্যন্ত কোম্পানিটির বিডিংয়ে অংশ নেয়া যাবে।

জানা গেছে, নাভানা ফার্মাসিউটিক্যালস বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে ৭৫ কোটি টাকা উত্তোলন করবে। যা ভবন নির্মাণ, সেফালোস্পোরিয়ান ইউনিটের সংস্কার, ঋণ পরিশোধ এবং আইপিওজনিত ব্যয়ে ব্যবহার করা হবে।

কোম্পানিটির ৯ মাসে (জুলাই ২১-মার্চ ২২) অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৩৯ টাকা। আর বিগত ৫টি আর্থিক বিবরণী অনুযায়ী ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২.৫২ টাকা। ২০২২ সালের ৩০ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য (এনএভিপিএস) দাড়িঁয়েছে পূণ:মূল্যায়নসহ ৪৩.৫৩ টাকায়। আর পূণ:মূল্যায়ন ছাড়া এই সম্পদের পরিমাণ ১৯.০২ টাকা।

নাভানা ফার্মাসিউটিক্যালসের কাট-অফ প্রাইস থেকে ৩০% ডিসকাউন্টে আইপিওতে সাধারন বিনিয়োগকারীদের কাছে শেয়ার ইস্যু করা হবে। এছাড়া ফেয়ার ভ্যালু থেকে ২০% উপরে কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের কাছে ১৫% শেয়ার ইস্যু করবে। যা ২ বছর লক-ইন থাকবে।

উল্লেখ্য কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে এশিয়ান টাইগার ক্যাপিটাল ও ইবিএল ইনভেস্টমেন্টস।

গত ৮ জুন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮২৬তম সভায় নাভানা ফার্মাসিউটিক্যালসের বুক বিল্ডিংয়ের অনুমোদন দেয়া হয়।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার

পাঠকের মতামত

আইপিওতে আসছে এনপলি গ্রুপের সুনিভার্স ফুটওয়্যার

পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসি (এনপলি) গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান সুনিভার্স ফুটওয়্যার লিমিটেড প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ...

নির্ধারিত সময়ের আগেই সম্পন্ন “সন্ধানী এএমএল এসএলএফএল শরীয়াহ ফান্ড”-এর সাবস্ক্রিপশন

সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড পরিচালিত দ্বিতীয় মিউচুয়াল ফান্ড “সন্ধানী এএমএল এসএলএফএল শরীয়াহ ফান্ড”-এর পাবলিক সাবস্ক্রিপশন ...

লংকাবাংলা কিক্সড ইনকাম ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড ‘লংকাবাংলা কিক্সড ইনকাম ফান্ড’ এর খসড়া প্রসপেক্টাস ও খসড়া প্রসপেক্টাসের সার-সংক্ষেপ  অনুমোদন ...

সন্ধানী এমএল এসএলএফএল শরীয়াহ ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

বে-মেয়াদি  সন্ধানী এমএল এসএলএফএল শরীয়াহ মিউচুয়াল ফান্ডের খসড়া প্রসপেক্টাস ও খসড়া প্রসপেক্টাসের সার-সংক্ষেপে অনুমোদন দিয়েছে ...

বার্জার পেইন্টসের রাইট শেয়ার ছাড়ার অনুমোদন

পুঁজিবাজারের তালিকাভুক্ত বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডকে রাইট শেয়ার ছাড়ার অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ...

দুয়ার সার্ভিসেসের কিউআইও আবেদন শুরু ১৯ জানুয়ারি

পুঁজিবাজারে এসএমই প্লাটফর্ম থেকে অর্থ সংগ্রহের অনুমোদন পাওয়া দুয়ার সার্ভিসেস পিএলসির কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) ...