প্রকাশিত: মে ২৭, ২০২১ ১:১১ পিএম

দেশের ফুটবলাঙ্গনে এক দলে দুই ভাই, দুই ভাই দুই দলের অধিনায়কত্বের ঘটনা থাকলেও দুই যমজ বোন দুই দলে মুখোমুখি হওয়ার ঘটনা নেই। আজ (২৭মে) সেই অনেকটা ঐতিহাসিক মুহূর্ত হওয়ার অপেক্ষায়। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যায় আনাই মুঘিনি ও আনুচিং একে অন্যের মুখোমুখি হবেন। বসুন্ধরা কিংসের হয়ে খেলবেন আনাই মুঘিনি আর আনুচিং খেলবেন আতাউর রহমান ভুইয়া কলেজ স্পোর্টিং ক্লাবের হয়ে।

জাতীয় ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটন দুই বোনকেই খুব কাছ থেকে দেখছেন। আজকের মুখোমুখি হওয়াকেই প্রথম দেখছেন ছোটন, ‘গত আসরে ওরা দুই জনই নাসরিন স্পোর্টিংয়ে ছিল। এবার দুই জন আলাদা দলে।’ কয়েক বছর বিরতি দিয়ে গত বছর থেকে আবার শুরু হয়েছে নারী লীগ।

আজকের ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। তিন ম্যাচে নয় পয়েন্ট নিয়ে দুই দলই যুগ্মভাবে শীর্ষে। আজ যারা জিতবে তারা লিগ জেতার ক্ষেত্রে এগিয়ে থাকবে।

কিংস কাগজে কলমে কিছুটা বেশি শক্তিশালী৷ আতাউর রহমান ভুইয়া কলেজ স্পোর্টিং ক্লাবকে জিততে হলে আনুচিংয়ের জ্বলে উঠার বিকল্প নেই। আনুচিংকে যমজ বোন আনাই রুখতে পারলে কিংস সফল হবে। দুই দলের বাইরেও ম্যাচটি দুই বোনের লড়াইও।

জাতীয় মহিলা ফুটবল দলের অন্যতম প্রাণ দুই যমজ ফুটবলার আনুচিং মুঘিনি ও আনাই মুঘিনি। খাগড়াছড়ির দুই যমজ বোন দেশের মহিলা ফুটবলে দাপটের সঙ্গে খেলছেন বেশ কয়েকবছর। দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও তাদের সুনাম রয়েছে। বিশেষ করে এএফসি অনূর্ধ্ব ১৬ টুর্নামেন্টে আনুচিংয়ের করা গোল এশিয়া জুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল।

শেয়ার

পাঠকের মতামত

জার্মানির নতুন প্রধান কোচ ক্লপ

জুলিয়ান নাগেলসম্যানের পদত্যাগ এবং বিশ্বকাপ ফুটবলে জার্মানির হতাশাজনক পারফরম্যান্সের পর জার্মানি জাতীয় দলের নতুন প্রধান ...

গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড। অন্যদিকে টুর্নামেন্টজুড়ে ...

ফিফা নির্বাচনে ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করল জার্মানি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ইউরোপের অসন্তোষ আরও স্পষ্ট হয়ে উঠছে। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) ...