
জামায়াতে ইসলামী শোষণমুক্ত নিরাপদ ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে উল্লেখ করে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন বলেন, জামায়াতে ইসলামী ৪ দফা কর্মসূচির ভিত্তিতে দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছে। তারমধ্যে অন্যতম একটি দফা হচ্ছে সমাজ সংস্কার ও সমাজ সেবা। মানুষের প্রয়োজনে জামায়াতে ইসলামী ব্যাপক ভিত্তিক সামাজিক কার্যক্রম পরিচালনা করছে। এসব কার্যক্রম দলমত, ধর্মবর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে পরিচালিত হয় এবং হবে। কারণ জামায়াতে ইসলামী বিশ্বাস করে রাষ্ট্রের কাছে, সমাজের কাছে প্রতিটি মানুষ নাগরিক হিসেবে সমান এবং অভিন্ন।
শনিবার (১৬ মে) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামপুর দক্ষিণ থানার উদ্যোগে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অস্বচ্ছল-দরিদ্রদের মাঝে ভ্যান গাড়ি বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, ইসলামী সমাজ ব্যবস্থায় ধর্মের ভিত্তিতে নাগরিকদের বিভাজনের সুযোগ নেই। ইসলাম যেই শান্তির বার্তা বহন করে তারাই উদাহরণ ইসলামী সমাজ ব্যবস্থা। ইসলামী সমাজ ব্যবস্থায় প্রতিটি মানুষ সমান সুযোগ-সুবিধা পাওয়ার পূর্ণ নিশ্চয়তা রয়েছে। স্বাধীনতার ৫৫ বছর পরও মানুষ আজও স্বাধীনতা খুঁজছে এর অন্যতম কারণ হচ্ছে মানুষের তৈরি মতবাদ। মানুষের তৈরি মতবাদে কোনো সমাজে কখনোই শান্তি প্রতিষ্ঠা হয়নি, হবে না। আল্লাহর দেওয়া বিধানে সমাজ পরিচালিত হলে সমাজে শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে।
উপস্থিত ঢাকা-৪ সংসদীয় এলাকার জনসাধারণের উদ্দেশ্যে তিনি বলেন, ঢাকা-৪ সংসদীয় এলাকাকে শান্তির নীড় হিসেবে গড়ে তুলতে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক কারবারিদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, মনে রাখতে হবে এলাকার একজন বাসিন্দা হিসেবে আমার-আপনার সকলের দায়িত্ব এলাকার উন্নয়নে ভূমিকা রাখা। সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক কারবারিদের আইনের আওতায় আনতে প্রশাসনকে সহযোগিতা করতে তিনি স্থানীদের প্রতি আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন শ্যামপুর দক্ষিণ থানা আমীর মো. কামরুল আহসান, সেক্রেটারি ইব্রাহিম খলিল সহ শ্যামপুর দক্ষিণ থানার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
পরে যাত্রাবাড়ী দক্ষিণ থানার উদ্যোগে আয়োজিত ফ্রি সুন্নতে খৎনা অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এমপি। যাত্রাবাড়ী দক্ষিণ থানা আমীর মো. নওশেদ আলম ফারুকের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মতিউর রহমান খান চপলের পরিচালনায় অনুষ্ঠিত ফ্রি সুন্নতে খৎনা অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এনজে
- ১শিক্ষকদের অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে: শিক্ষামন্ত্রী
- ২সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৩শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৪২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে : শিক্ষামন্ত্রী
- ৫কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ৬ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ৯কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ১০মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৫বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৬বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৭কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৮লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ৯চাঁদপুরে বিজয়ী’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
- ১০রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার





পাঠকের মতামত