
চলতি বছরের শেষদিকে সুদের হার কমাতে পারে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এই প্রত্যাশায় আন্তর্জাতিক মুদ্রাবাজারে দেশটির মুদ্রার মান আরও কমেছে। বুধবার (১৫ মে) অন্যান্য কারেন্সির বিপরীতে মার্কিন ডলারের দাম গত ১ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসি ও ইয়াহু ফিন্যান্সের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, আলোচ্য কার্যদিবসে ইউরো, স্টার্লিং, ইয়েন, ইউয়ানসহ প্রধান ৬ বৈশ্বিক মুদ্রার বিপরীতে ডলার সূচক নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ২০ শতাংশ। বর্তমানে যা ১০৪ দশমিক ৮০ পয়েন্টে অবস্থান করছে। গত ১ সপ্তাহের মধ্যে তা সবচেয়ে কম।
আগের কার্যদিবসে গ্রিনব্যাক সূচক নিম্নগামী হয়েছিল শূন্য দশমিক ০২ শতাংশ। দিন শেষে তা ১০৪ দশমিক ৯৯ পয়েন্টে নেমে গিয়েছিল। আলোচিত কর্মদিবসে যা আরও নিচে নামলো।
এই প্রেক্ষাপটে ইউরোর উত্থান ঘটেছে শূন্য দশমিক ১ শতাংশ। ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) মূল মুদ্রাটির মূল্য স্থির হয়েছে ১ দশমিক ০৮২৮ ডলারে। গত ১০ এপ্রিলের পর যা প্রায় সর্বোচ্চ।
একই দিনে জাপানের মুদ্রার বিপরীতে গ্রিনব্যাক দুর্বল হয়েছে শূন্য দশমিক ৪ শতাংশ। প্রতি ডলারের দাম নিষ্পত্তি হয়েছে ১৫৫ দশমিক ৮৩ ইয়েনে। স্পট মার্কেটে অফশোরে চীনের কারেন্সির বিরুদ্ধে ইউএস মুদ্রার অবনমন ঘটেছে শূন্য দশমিক ২৭ শতাংশ। ডলারপ্রতি দর দাঁড়িয়েছে ৭ দশমিক ২২১০ ইউয়ানে।
নরওয়ের মুদ্রার বিরুদ্ধে ডলার শক্তি হারিয়েছে শূন্য দশমিক ৬ শতাংশ। ১ ডলারের দাম হয়েছে ১০ দশমিক ৭৫২৫ ক্রোনা। গত ১০ এপ্রিলের পর যা সর্বনিম্ন।
বিশ্বের বৃহত্তম অর্থনীতি যুক্তরাষ্ট্রে প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে মূল্যস্ফীতি সামান্য কমতে পারে। ফলে আগামী সেপ্টেম্বরে সুদের হার কমাতে পারে ফেড। এই আশায় ডলারের দরপতন ঘটেছে। সেই সঙ্গে মার্কিন ট্রেজারি ইল্ড নিম্নমুখী হয়েছে। বিপরীতে মূল্যবান ধাতু স্বর্ণের দর বৃদ্ধি পেয়েছে।
- ১প্রগতি ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ২কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৩প্রাইম ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৩ জুলাই
- ৪ব্রিটিশ আমেরিকান টোবাকোর বোর্ড সভা ২৩ জুলাই
- ৫গ্লোবাল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৩ জুলাই
- ৬অগ্রণী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২২ জুলাই
- ৭শাহজালাল ইসলামী ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৮ফুটবল খেলার বিরোধে যুবককে ছুরিকাঘাতে হত্যা
- ৯প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ১০রূপালী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৩ জুলাই
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৪নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৫প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৬ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৭১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে
- ৮যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৯হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর
- ১০ওমানে বাংলাদেশ নারী হকি দল চ্যাম্পিয়ন





পাঠকের মতামত