বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৫ ২:৪৭ পিএম , আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২৫ ২:৫৭ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়িতে অবস্থিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউসি)’র শিক্ষার্থীরা ১৫ দফা দাবি আদায়ে এবার প্রতিষ্ঠানটি কমপ্লিট শার্টডাউন ঘোষণা করেছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে তারা এই ঘোষণা দিয়ে বুধবার সাড়ে ১০টা থেকে পুনরায় ক্যাম্পাসে উপস্থিত হবার কর্মসূচি দিলে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কর্তৃপক্ষ আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও অফিস বন্ধ ঘোষণা করেছে।

আন্দোলনকারী শিক্ষার্থী সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত রবিবার থেকে ১৫ দফা দাবি আদায়ে আন্দোলন শুরু করে। দাবি পেশ করার পর তারা মঙ্গলবার রাতের মধ্যে এ বিষয়ে একটি রোডম্যাপ দারি করে কর্তৃপক্ষের কাছে।

তাদের উল্লেখযোগ্য দাবিগুলো হলো লেট ফি বাতিল, প্রয়োজনীয় ল্যাব স্থাপন, হল রুম থেকে ক্লাসরুম সরিয়ে নেওয়া, সব সেমিস্টারে ইমপ্রুভমেন্টের সুযোগ দেওয়া, পরিবহনের আধুনিকায়ন করা ও মেডিকেল সংস্কার করা।

মূলত এসব দাবিতে তারা টানা আন্দোলন চালিয়ে যাচ্ছিল ক্যাম্পাসে। এ বিষয়ে মঙ্গলবার রোডম্যাপ দাবি করলে কর্তৃপক্ষ একটি রোডম্যাপও দেন। কিন্তু শিক্ষার্থীদের তা পছন্দ হয় নি। ফলে তারা মঙ্গলবার রাতেই ঘোষণা দেন যে বুধবার থেকে বিশ্ববিদ্যালয় কমপ্লিট শার্টডাউন থাকবে এবং শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান করবেন।

আন্দোলনকারী শিক্ষার্থী রাকিব, আবিদ ও সুলেমান জানান, তারা রবিবার থেকেই কর্তৃপক্ষের কাছে সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি করছিলেন। কর্তৃপক্ষ দায়সারা গোছের রোডম্যাপ দিয়েছে। যা মনমতো না হওয়ায় বুধবার থেকে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়েছে।

এদিকে, এ ঘোষণায় পরিস্থিতি আরও ঘোলাটে হবার আশংকায় বুধবার কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে। আন্দোলনের ঘোষণা থাকলেও কর্তৃপক্ষ বন্ধ ঘোষণা করায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের তেমন উপস্থিতি দেখা যায় নি আজ।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা মুনির চৌধুরী বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো বাস্তবায়নে বিভিন্ন মেয়াদের সময়ের প্রয়োজন। আমরা রোডম্যাপ ঘোষণা করার পরে আন্দোলনরত শিক্ষার্থীরা অধিকাংশ মেনে নিলেও কিছু শিক্ষার্থী তা মেনে নেয় নি। আমার ধারণা শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে কিছু ছাত্র রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাহিরের কিছু অছাত্র নিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করছে। রোডম্যাপ দেওয়ার পরেও এভাবে আন্দোলন করায় বুধবার বিশ্ববিদ্যালয় ও অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে।

শেয়ার

পাঠকের মতামত

চায়না অর্থনৈতিক অঞ্চল শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) প্রকল্প শুধু আনোয়ারা নয়, পুরো ...

ফটিকছড়িতে চলছে দ্বিতীয় দিনের হরতাল,মহাসড়কে যান চলাচল বন্ধ

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর উত্তরাঞ্চলের যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে দ্বিতীয় দিনেও টানা ...

চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে স্থায়ী বহিষ্কার

ধর্ষণ মামলায় গ্রেপ্তারের একদিনের মাথায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য মো. আফতাব ...

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আফতাব মজুমদার জয় নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ...