প্রকাশিত: জুলাই ২৩, ২০২৫ ১০:১৫ পিএম

জনগণের অধিকার প্রতিষ্ঠা ও টেকসই উন্নয়নের প্রত্যয় নিয়ে গঠিত রাজনৈতিক প্ল্যাটফর্ম “আপ বাংলাদেশ” ৬৭ সদস্য বিশিষ্ট পটুয়াখালী জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে।

বুধবার (২৩ জুলাই) নবগঠিত আহ্বায়ক কমিটি জুলাই যোদ্ধা, জুলাই আহত, তরুণ সমাজ, বিশেষত শিক্ষিত ও সচেতন নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে জেলার স্থায়ী ও গুরুত্বপূর্ণ সমস্যাগুলো চিহ্নিত করে তার বাস্তবসম্মত সমাধানে কাজ করবে।

কমিটিতে আহ্বায়ক হয়েছেন জহিরুল ইসলাম অমি; যুগ্ম আহ্বায়ক পদে মোঃ রাব্বি রহমান, রেদোয়ান, আহমেদ, সুবর্ণা জিপু, মোঃ নেছার উদ্দিন মনোনিত হয়েছেন।

সদস্য সচিব হয়েছেন সাইফ আল ইমরান; যুগ্ম সদস্য সচিব: আবু হাসান মিলন, মোঃ রাব্বি হাসান, মুসফিকা আক্তার, জান্নাতুল ফেরদৌস।

এছাড়াও সদস্য সংখ্যা ৫৭ জন।

উক্ত কমিটি প্রধান সংগঠক নাঈম আহমাদের সুপারিশক্রমে আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ অনুমোদন করেন।

কমিটির পক্ষ থেকে পটুয়াখালির পাঁচটি বাস্তবিক সমস্যা চিহ্নিত করা হয়েছে। যার মধ্যে রয়েছে- উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠানের অভাব, তরুণ ছাত্রসমাজের মাদকাশক্তি, জলাবদ্ধতা, যাতায়াত ব্যবস্থার দুরাবস্থা, উপকূলীয় অঞ্চলে টেকসই বেড়িবাধের অপ্রতুলতা।

আপ বাংলাদেশ বিশ্বাস করে, স্থানীয় সমস্যা চিহ্নিত করে জনসম্পৃক্ত ও টেকসই সমাধানই প্রকৃত উন্নয়নের পথ। পটুয়াখালীর প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলার যুব সমাজ, নারী, কৃষক, শ্রমিক এবং সাধারণ মানুষের অংশগ্রহণে এই লক্ষ্য বাস্তবায়নে আমাদের নবগঠিত কমিটি কাজ করবে নিরলসভাবে।

এএ

শেয়ার

পাঠকের মতামত

কুড়িগ্রামে বাসে হামলার প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

শুক্রবার রাতে চলন্ত যাত্রীবাহী বাসে হামলা, ভাঙচুর এবং চালক-সুপারভাইজার-হেলপারকে নির্মমভাবে মারধরের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন ...