প্রকাশিত: আগস্ট ১১, ২০২২ ১১:১৪ এএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের মানব সম্পদ বিভাগের দায়িত্ব নিচ্ছেন আফরিন হুদা।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইডিএলসি জানায়, প্রধান মানবসম্পদ কর্মকর্তার দায়িত্বের পাশাপাশি কোম্পানির করপোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (সিএসআর) কার্যক্রমেরও দেখাশোনা করবেন তিনি।

আইডিএলসির আগে বাংলাদেশ ও শ্রীলঙ্কায় রেকিট বেনকিজারে মানব সম্পদ পরিচালকের দায়িত্ব পালন করেছেন আফরিন হুদা।

তার আগে রবি আজিয়াটা, ইউনিলিভার, বাংলাদেশ স্ট্যান্ডার্ড চ্যার্টার্ড ব্যাংক এবং ব্র্যাকে কাজ করেছেন তিনি।

করপোরেট ও উন্নয়ন খাত মিলিয়ে বিশ বছরের বেশি সময় কাজের অভিজ্ঞতা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ডিগ্রিধারী আফরিন হুদার।

আইডিএলসির ব্যববস্থাপনা পরিচালক ও সিইও এম জামাল উদ্দিন বলেন, “আফরিন হুদা এ দায়িত্ব পাওয়ায় আমরা খুশি। বহুজাতিক ও আঞ্চলিক ইন্ডাস্ট্রিতে তার অভিজ্ঞতা কোম্পানির কার্যক্রমকে এগিয়ে নিবে।”

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার

পাঠকের মতামত

জিএসপি ইনভেস্টমেন্টের বিরুদ্ধে অনুসন্ধানের নির্দেশ বিএসইসির

পুঁজিবাজার ও সাধারণ বিনিয়োগকারীদের বৃহত্তর স্বার্থে মার্চেন্ট ব্যাংক জিএসপি ইনভেস্টমেন্ট লিমিটেডের বিরুদ্ধে অনুসন্ধানের নির্দেশ দিয়েছে ...

জিবিবি পাওয়ারের শেয়ারে অস্বাভাবিক দরবৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা

শেয়ারবাজারে তালিকাভুক্ত জিবিবি পাওয়ার লিমিটেডের শেয়ারদরের অস্বাভাবিক দরবৃদ্ধি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নজরদারিতে এসেছে। এ ...

কর্ণফুলী ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসির অর্ধ-বার্ষিক সম্মেলন-২০২৬ সম্প্রতি কোম্পানীর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ...

সাউথইস্ট ব্যাংকের কর্পোরেট পরিচালকের শেয়ার বিক্রয়ের ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের সাউথইস্ট ব্যাংক পিএলসির কর্পোরেট পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে ...