
ভারত-পাকিস্তান সীমান্তে ১০ দিনের মধ্যে আবারো একটি লম্বা সুড়ঙ্গের সন্ধান পেল ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
শনিবার (২৩ জানুয়ারি) ভারত-পাকিস্তান সীমান্তের কাঠুয়া জেলায় এই লম্বা সুড়ঙ্গের সন্ধান পেয়েছে বিএসএফ বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিন।
এ নিয়ে গত ১০ দিনের মধ্যে একই এলাকায় পরপর দুটি সুড়ঙ্গের সন্ধান মিলেছে বলে জানা গেছে। এ ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
সীমান্ত পেরিয়ে কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তানের জঙ্গিরা। ভারতীয় বাহিনীর কড়া নজর এড়িয়ে দেশটিতে প্রবেশ করা তাদের অসম্ভব হয়ে পড়ে। ফলে মাটির তলায় সুড়ঙ্গপথেই ভারতে ঢোকার চেষ্টা চালাচ্ছে এ জঙ্গিরা। কিন্তু বিএসএফের কড়া নজরদারির ফলে সেই ছকও ভেস্তে গেল।
জম্মু-কাশ্মীরের হিরানগর সেক্টরে তল্লাশি অভিযান চালাচ্ছিল বিএসএফ বাহিনী। কয়েকদিন আগেই ওই এলাকায় সুড়ঙ্গের সন্ধান পাওয়া যায়। সে কারণে ওই এলাকাজুড়ে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। শনিবার এক তল্লাশি অভিযান চলাকালীন বিএসএফ এই সুড়ঙ্গের সন্ধান পান।
পরিসংখ্যান বলছে, গত কয়েক মাস ধরেই সুড়ঙ্গ পথে ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে পাকিস্তান জঙ্গিরা। এমনকি এই পথে অস্ত্র পাচারও করা হচ্ছে। এ নিয়ে একই এলাকা থেকে গত ৬ মাসের মধ্যে চতুর্থ সুড়ঙ্গের সন্ধান মিলল।
বিএসএফ সূত্রে বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, কাঠুয়া জেলার সুড়ঙ্গটি ১৫০ মিটার লম্বা। গভীরতা প্রায় ৩০ ফুট, চওড়ায় ৩ ফুট। পাকিস্তানের দিক থেকে সুড়ঙ্গটি খোঁড়া হয়েছে। ইতিপূর্বে জম্মুর সাম্বা সেক্টরে টহলদারির সময় সুড়ঙ্গের সন্ধান পান বিএসএফ।
পাকিস্তানের দিক থেকে সুড়ঙ্গটি ভারতের দিক পর্যন্ত খোঁড়া হয়েছিল। ভারতের প্রান্তে সুড়ঙ্গের মুখ বালির বস্তা দিয়ে ঢেকে রাখা হয়েছিল। যাতে সহজে কারো সন্দেহ না হয়। তবে প্রতিটা বস্তায় পাকিস্তানের ‘মার্কিং’ করা রয়েছে।
বিএসএফ সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম আরো জানিয়েছে, বিএসএফের পোস্ট হোয়েলব্যাকের কাছেই সুড়ঙ্গটি মিলেছে। সেটির দৈর্ঘ্য ২০ মিটার ও মুখের কাছে প্রায় ২৫ ফুট গভীর। আবার সুড়ঙ্গটির ৭০০ মিটারের মধ্যে রয়েছে পাকিস্তানি সেনার পোস্ট ‘গুলজার’।
বিএসএফের আশঙ্কা, চোখ এড়িয়ে অনুপ্রবেশ করতেই এই সুড়ঙ্গ কেটেছিল পাকিস্তানের জঙ্গিরা। এই পথ দিয়ে সেনা পোস্টে হামলারও পরিকল্পনা থাকাও অসম্ভব নয় বলে উল্লেখ করেন বিএসএফ।
এমএইচ/
- ১টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ২বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ৩সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৪ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৫পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৬ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৭স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৮ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৬হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০নিয়ম না মানলে নার্সিং ও মেডিকেল কলেজের বিরুদ্ধে ব্যবস্থা





পাঠকের মতামত