প্রকাশিত: নভেম্বর ২, ২০২২ ৬:০৫ পিএম

 

সুনামগঞ্জ শহরের মল্লিকপুর এলাকায় আবদুজ জহুর সেতুর উপর থেকে অবৈধ মটরসাইকেলের স্ট্যান্ডএবং ব্যাটারী চালিত ইজিবাইকের স্ট্যান্ড উচ্ছেদের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় আব্দুজ জহুর সেতুর উপর এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনের আয়োজন করে জেলা সিএনজি চালিত অটো-রিক্সা, মিশুক ও টেক্সীকার ড্রাইভার্স ইউনিয়ন এবং জেলা সিএনজি চালিত অটো-রিক্সা বেবীটেক্সী ও টেক্সীকার মালিক সমিতি। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন দুই সংগঠনের নেতৃবৃন্দরা।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা সিএনজি চালিত অটো-রিক্সা বেবীটেক্সী ও টেক্সীকার মালিক সমিতির সভাপতি মো. তাজিদুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মো. আকবর আলী, সহ-সভাপতি মো. আমজাদ হোসেন লিমন, সাধারণ স¤পাদক মো. রুনু মিয়া, সহ-সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ মো. শহিদুল ইসলাম এবং সুনামগঞ্জ জেলা সিএনজি চালিত অটো-রিক্সা, মিশুক ও টেক্সীকার ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি মো. ছুরত আলী, সহ-সভাপতি
মো. জামাল উদ্দিন, সহ-সভাপতি মো. সুন্দর আলী, সাধারণ সম্পাদক মো. হারুন রশীদ, সহ- সাধারণ স¤পাদক বাবু উত্তম ধর, কোষাধ্যক্ষ মো. গিয়াস উদ্দিন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, আবদুজ জহুর সেতুর উপর অবৈধ মটরসাইকেল এবং ব্যাটারী চালিত ইজিবাইক স্ট্যান্ড গড়ে তোলায় একদিকে সেতুর পরিবেশ নষ্ট হচ্ছে,অপরদিকে সেতুর সুন্দর্য্য বিনষ্ট হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

এসব অবৈধ স্ট্যান্ড থাকায় প্রায় সময় দুর্ঘটনাও ঘটে থাকে। গাড়ি চালনায় নানা সমস্যায় পড়তে হয় চালককে। তাই সেতুর উপর থেকে দ্রুত স্ট্যান্ড সরাতে আইনী ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।

শেয়ার

পাঠকের মতামত

হাসনাত আব্দুল্লাহ সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে

বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ...

নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি: আব্দুল মান্নান

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নামজারি ও ভূমিসংক্রান্ত সেবায় সরকারি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ প্রমাণিত ...

কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

জেলার ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং আধুনিক ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের ...

যানজট নিরসনে নবীনগর বাজারে উচ্ছেদ অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদর বাজারে দীর্ঘদিনের যানজট নিরসনে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে সড়ক ...

মাদকবিরোধী সভাকে কেন্দ্র করে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ

‎মাদকবিরোধী সচেতনতামুলক সভাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের অভিযোগ ...