প্রকাশিত: জুলাই ২৯, ২০২১ ৪:২৩ পিএম

অলিম্পিক ফুটবলে গ্রুপসেরা হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ব্রাজিল। অন্যদিকে স্পেনের সঙ্গে ড্র করে এই ইভেন্টে বিদায় ঘণ্টা বেজেছে আর্জেন্টিনার। গ্রুপপর্বই উতরে যেতে পারল না কোপা চ্যাম্পিয়নদের তরুণ দল।

এদিকে চিরপ্রতিদ্বন্দ্বীদের এমন বিদায়ে উল্লাসে মেতেছেন ব্রাজিল অলিম্পিক দলের ফুটবলাররা।

বুধবার ওই ম্যাচের আগে একই মাঠে ছিল ব্রাজিল-সৌদি আরব ম্যাচ। সে ম্যাচে ৩-১ গোলের ব্যবধানে জিতে শেষ আটের লড়াই নিশ্চিত করেন সেলেকাওরা। ম্যাচ শেষে গ্যালারিতে বসেই আর্জেন্টিনা-স্পেনের ম্যাচ দেখেছেন ব্রাজিলের ফুটবলাররা।

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই উল্লাসে মাতেন তারা। এ সময় রিচার্লিসন-ডগলাস লুইসরা হাত নাড়িয়ে ‘বিদায় বিদায়’ বলে উদযাপন করেন।

শুধু তাই নয়, আর্জেন্টিনাকে কটাক্ষ করার সেই ভিডিও নিজের ইনস্টাগ্রামে স্টোরিতেও দিয়েছেন ব্রাজিল দলের তারকা ডগলাস লুইস। একই স্টোরি দিয়েছেন ফরোয়ার্ড রিচার্লিসনও।

ব্রাজিল তারকাদের এমন কটাক্ষ নিয়ে এখনও কোনো মন্তব্য আসেনি আর্জেন্টিনা শিবির থেকে।

শেয়ার

পাঠকের মতামত

জার্মানির নতুন প্রধান কোচ ক্লপ

জুলিয়ান নাগেলসম্যানের পদত্যাগ এবং বিশ্বকাপ ফুটবলে জার্মানির হতাশাজনক পারফরম্যান্সের পর জার্মানি জাতীয় দলের নতুন প্রধান ...

গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড। অন্যদিকে টুর্নামেন্টজুড়ে ...

ফিফা নির্বাচনে ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করল জার্মানি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ইউরোপের অসন্তোষ আরও স্পষ্ট হয়ে উঠছে। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) ...