
বিশ্বকাপের আর বেশি দিন বাকি নেই। আগামী ২০ নভেম্বর পর্দা উঠবে ফুটবলের মহাযজ্ঞের। তার আগে চলতি মাসেই শেষ আন্তর্জাতিক ফুটবলের উইন্ডো। দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষার খুব একটা সুযোগ আর মিলবে না দলগুলোর সামনে।
কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আসন্ন উইন্ডোতে খেলবে যথাক্রমে হন্ডুরাস ও জ্যামাইকার বিপক্ষে। ২৩ সেপ্টেম্বর প্রথম ম্যাচটি হবে মিয়ামিতে, আর ২৭ সেপ্টেম্বরের ম্যাচটির ভেন্যু হবে নিউ ইয়র্কে। সেই ম্যাচের জন্য চলতি মাসের শুরুতে ৩২ সদস্যের স্কোয়াড দিয়েছিল আর্জেন্টিনা। যাতে চমক হিসেবে ছিলেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে খেলা মিডফিল্ডার তিয়াগো আলমাদা। সেই আলমাদা টিকে গেছেন ২৮ সদস্যের চূড়ান্ত স্কোয়াডেও।
৩২ সদস্তের দল থেকে চারজন বাদ পড়েছেন। তারা হলেন—গোলকিপার হুয়ান মুসো, সেন্টারব্যাক লুকাস মার্তিনেজ কোয়ার্তা, মিডফিল্ডার এসকিয়েল পালাসিওস ও ফরোয়ার্ড নিকো গঞ্জালেস।
শেষ কিছু দিনে তিয়াগো যেমন পারফর্ম করছেন, সে হিসেবে অবশ্য তার দলে আসাটা মোটেও চমক নয়। আটলান্টা ইউনাইটেডের হয়ে ৬ গোল করেছেন, করিয়েছেন ১১টি। এমন পারফর্ম্যান্স থাকলে কোন কোচ তাকে দলে নিতে চাইবেন না?
আর্জেন্টিনার বাকি দলে অবশ্য তেমন কোনো চমক নেই। আলবিসেলেস্তেদের নিয়মিত দলটাই মোটাদাগে সুযোগ পেয়েছে এবারের স্কোয়াডে।
আর্জেন্টিনার ২৮ সদস্যের চূড়ান্ত দল:
গোলকিপার: এমিলিয়ানো মার্টিনেজ, ফ্রাঙ্কো আরমানি, জেরোনিমো রুলি।
ডিফেন্ডার: ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস অটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, গঞ্জালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, হেরমান পেৎজেলা, ফাকুন্দো মেদিনা, নাহুয়েন পেরেজ, নিকোলাস টালিয়াফিকো ও মার্কোস আকুনইয়া।
মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো চেলসো, রড্রিগো ডি পল, গিদো রদ্রিগেজ, এনজো ফার্নান্দেজ, আলেহান্দ্রো গোমেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, আনহেল ডি মারিয়া, লাওতারো মার্টিনেজ, পাওলো দিবালা, আনহেল কোরেয়া, তিয়াগো আলমাদা, হোয়াকিন কোরেয়া ও ইউলিয়ান আলভারেজ।
- ১রায়পুরে বিয়েবাড়িতে মাংস ঝাল হওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩
- ২মার্কিন সিনেটে ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস
- ৩অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৪ড্যাবের চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ৫দেশে চিংড়ি রপ্তানি কমেছে ৬২ শতাংশ
- ৬বাজার মূলধন বেড়েছে ২ হাজার কোটি টাকা
- ৭সাপ্তাহিক দর পতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড
- ৮ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ৯সাপ্তাহিক গেইনারের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স
- ১০সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সুহৃদ ইন্ডাষ্ট্রিজ
- ১চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ২চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ৩আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৪মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৫সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৬গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ৭জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ৮১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা
- ৯ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ১০বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন





পাঠকের মতামত