
আসন্ন কোপা আমেরিকা নিয়ে শঙ্কা থাকলেও সেটি উবে গেছে। দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল) আগেই জানিয়েছিল এবারের আসরটি সরে যাচ্ছে আর্জেন্টিনা থেকে। এবার নতুন আয়োজকের নাম ঘোষণা করেছে কনমেবল। স্বাগতিকের দায়িত্ব পেয়েছে ব্রাজিল।
কনমেবল জানিয়েছে, টুর্নামেন্ট শুরু এবং শেষের তারিখে কোনও পরিবর্তন আসবে না। নির্ধারিত সময়ের মাঠে গড়াবে এবারের কোপা আমেরিকার আসর।
এবারের কোপা যৌথভাবে আয়োজন করার কথা ছিল কলম্বিয়া ও আর্জেন্টিনার। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে কলম্বিয়াকে আগেই স্বাগতিকের তালিকা থেকে বাদ দেওয়া হয়। এরপর শোনা যাচ্ছিল, এককভাবেই কোপা আয়োজন করতে পারে আর্জেন্টিনা। কিন্তু সোমবার আনুষ্ঠানিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে কনমেবল জানায়, আর্জেন্টিনাতেও হচ্ছে না এবারের কোপা।
মূলত করোনাভাইরাসের কারণে দেশটিতে বর্তমানে চলছে নানা বিধিনিষেধ। বন্ধ রয়েছে ফুটবল ম্যাচ আয়োজনও। এ কারণেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয় কনমেবল। এই দুই দেশের বদলে কে হবে এবারের কোপা আমেরিকার স্বাগতিক? সেটি জানতে অপেক্ষায় ছিলেন সমর্থকরা। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন আয়োজকের হিসেবে ব্রাজিলের নাম ঘোষণা করেছে কনমেবল। যদিও ব্রাজিলের করোনাভাইরাস পরিস্থিতিও স্বস্তির বার্তা দিচ্ছে না।
- ১জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ২১০ জেলায় বন্যার আশঙ্কা
- ৩আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি
- ৪জুলাইয়ের চেতনায় প্রাতিষ্ঠানিক সংস্কার অব্যাহত থাকবে: আনসার ডিজি
- ৫জুলাইয়ে পুঁজিবাজারে বিও হিসাব কমেছে প্রায় ২৩ হাজার
- ৬‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়নের পথে বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে
- ৭জুলাইয়ে বাংলা কিউআরে পেমেন্ট ছাড়াল ১২৫০ কোটি টাকা
- ৮জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠানের নামকরণ করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
- ৯তারেক রহমানের নেতৃত্বেই জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছিল : শামীম
- ১০মোড়লগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ১কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ২শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৫কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৬কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৭ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৮যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৯সন্ত্রাসমুক্ত জঙ্গল সলিমপুর গঠনে প্রস্তুত প্রশাসন : জানালেন ডিআইজি ও এসপি
- ১০লোহিত সাগরে হামলায় ভারতীয় কার্গো জাহাজ ডুবি





পাঠকের মতামত