প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৫ ১:০৬ পিএম

আর্মরশেল প্রটেকশন ধারণাটি স্মার্টফোনের বাজারে কিছুটা নতুন। সাম্প্রতিক সময়ে আর্মরশেল প্রটেকশন ফিচারযুক্ত স্মার্টফোন ব্যবহারকারীদের মাঝে বেশ সাড়া ফেলেছে।কিন্তু অনেকেই এ ফিচারের সম্পর্কে বিস্তারিত জানেন না। এটি মূলত স্মার্টফোনকে টেকসই থাকার নিশ্চয়তা দিয়ে থাকে।

কাঠামোগতভাবে ‘আর্মরশেল’প্রোটেকশন ফিচারটিতে রয়েছে আট স্তরের নিরাপত্তা ব্যবস্থা। কাঠামোগত সিস্টেম ও আটটি উল্লেখযোগ্য উন্নত ফিচারের সমন্বয়ে স্মার্টফোনে এই প্রযুক্তি যুক্ত করা হয়।এতে রয়েছে শক্তিশালী ডাই-কাস্ট অ্যালুমিনিয়াম কাঠামো,সমন্বিত ধাতব ফ্রেম,মজবুত গ্লাস,কোটেড প্রটেকশন,শক শোষণকারী সার্কিট বোর্ড ফিল্ম,উপাদান সংযোজনকারী গ্লু,স্ক্রিন সুরক্ষার বেজেল ও ইনসিওল ডিজাইন।এসব ফিচারের ফলে স্মার্টফোনকে বাঁকানো,পড়ে যাওয়া ও দাগ লাগা থেকে সুরক্ষা দিতে সক্ষম।রয়েছে অভ্যন্তরীণ সিলিং ও ইঞ্জিনিয়ারিং অংশ; যা ফোনটিকে হঠাৎ পড়ে যাওয়া, পানি ও ধূলো-ময়লা থেকে সুরক্ষিত রাখে।

নোট ৬০ মডেলের মাধ্যমে আর্মরশেল’প্রোটেকশন যুক্ত স্মার্টফোনের দেশীয় বাজারে যুক্ত হয়েছে চীনা নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। এই প্রযুক্তিযুক্ত তাদের সর্বশেষ স্মার্টফোন হলো নোট ৬০এক্স। সম্প্রতি দেশের বাজারে নিয়ে আসা এই স্মার্টফোনটি  ৪৮ মাস নিরবচ্ছিন্নভাবে ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। ফোনটিতে আরো রয়েছে ৬ দশমিক ৭ ইঞ্চির চমৎকার ডিসপ্লে। যার ফলে সূর্যের উজ্জ্বল আলোতেও পুরোপুরি ঝকঝকে ও  প্রাণবন্ত ছবি দেখা যাবে। পাশাপাশি ফোনটিতে থাকা আই কমফোর্ট মোড নীল আলো কমিয়ে নিয়ে আসার ফলে ডিসপ্লেটি চোখের জন্য তুলনামূলক আরামদায়ক হয়। অক্টা-কোর প্রসেসর যুক্ত থাকায় নোট ৬০ এক্স দিয়ে খুব দক্ষভাবে বিভিন্নরকম কাজ।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

ডেস্কটপে ফেসবুক-ইনস্টাগ্রাম বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা

বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে সাময়িক বিভ্রাট দেখা দিয়েছে। একই সঙ্গে মেটার মেসেজিং প্ল্যাটফর্ম ...

ডিজিটাল অর্থনীতির সাথে পাল্লা দিয়ে বাড়ছে প্রযুক্তিনির্ভর আর্থিক জালিয়াতি

প্রতি দুই সাইবার অপরাধের একটিই এখন আর্থিক জালিয়াতি ৫ বছরে দ্বিগুণের বেশি বেড়েছে সাইবারভিত্তিক আর্থিক ...

দোহাটেক নিউমিডিয়া স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ই-জিপি কার্যক্রম পরিচালনা করে আসছে

দোহাটেক নিউমিডিয়া দীর্ঘদিন ধরে স্বচ্ছতা, দক্ষতা এবং আন্তর্জাতিক মান বজায় রেখে ই-জিপি কার্যক্রম পরিচালনা করে ...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ ১০০ টাকা রিচার্জে ৩৮ টাকা কাটে কর! সমাধানের চেষ্টা চলছে

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেছেন, ...

এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’

তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি নিজেদের সিএসআর (করপোরেট সামাজিক দায়বদ্ধতা) হিসেবে গ্রো ইয়োর রিডার ফাউন্ডেশনের ...