
ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন প্রতিষ্ঠান আল্টেরিওর ইঞ্জিনিয়ারিংয়ের উদ্যোগে ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন সামিট-২০২৬’ সম্পন্ন হয়েছে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ খোরশেদ আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শুক্রবার (১০ জুলাই) গাজীপুর মহানগরীর শিববাড়ী মোড়ের জয়নাল টাওয়ারের দ্বিতীয় তলায় প্রতিষ্ঠানের জয়দেবপুর শাখায় দিনব্যাপী এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
২০৩০ সালের মধ্যেবাংলাদেশের অটোমেশন খাতটি বর্তমান প্রযুক্তি এবং যুগের সাথে বাস্তবভিত্তিক তাল মিলিয়ে ইতিবাচক পরিবর্তন আনা। প্ল্যানগুলো দেশের ইন্ডাস্ট্রিয়াল খাতের সাথে সংশ্লিষ্ট নীতি নির্ধারকদের সাথে আলোচনা, সিদ্ধান্ত এবং পরামর্শ গ্রহণ করা সামিটের মূল উদ্দেশ্য। দেশের শিক্ষা খাত এবং শিল্প খাতের মধ্যকার দূরত্ব কমিয়ে এনে আধুনিক বৈশ্বিক শিল্পের মানে বাংলাদেশকে উন্নীত করাই এ উদ্যোগের লক্ষ্য।
সামিটের সবচেয়ে বড় অর্জন হলো প্রাতিষ্ঠানিক ‘ইন্ডাস্ট্রিয়াল কোলাবোরেশন চুক্তি’ স্বাক্ষর। এই বিশেষ দিনে আল্টেরিওর ইঞ্জিনিয়ারিং আনুষ্ঠানিকভাবে যাদের সাথে স্বাক্ষর করেছে এভারগ্রিন টেকনোলজি কোম্পানি লিমিটেড, বাছার ইঞ্জিনিয়ারিং লিমিটেড, সাউথইস্ট ইউনিভার্সিটি। উত্তরা ইউনিভার্সিটিসহ ময়মনসিংহ, শেরপুর, কুড়িগ্রাম এবং নোয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের সাথে ভবিষ্যৎ যৌথ কার্যক্রমের প্রারম্ভিক আলোচনা সফলভাবে সম্পন্ন হয়েছে।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং আল্টেরিওর ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে দক্ষ প্রকৌশলী, গবেষক এবং কারিগরি রিসোর্স আদান-প্রদানের জন্য শক্তিশালী কাঠামো তৈরি করা। দেশের শীর্ষস্থানীয় শিক্ষাবিদ ও গবেষকদের জ্ঞানকে কাজে লাগিয়ে সরকারি ও বেসরকারি মেগা প্রজেক্টগুলোতে যৌথভাবে কাজ করা সম্ভব হবে, যা বাংলাদেশের সামগ্রিক প্রযুক্তিগত ও শিল্প উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে।
সামিটে আল্টেরিওর ইঞ্জিনিয়ারিংয়ের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার শেখ রাফাত বিন আলী কোম্পানির রোডম্যাপ তুলে ধরেন। তিনি বলেন, প্রতিষ্ঠানটি শুধু প্রাক্টিক্যাল ইঞ্জিনিয়ারিং ট্রেনিং গণ্ডি পেরিয়ে প্রযুক্তি কোম্পানি, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন প্রজেক্ট, লোকাল সফটওয়্যার ডেভেলপমেন্ট, এলএমএস প্ল্যাটফর্ম, ইঞ্জিনিয়ারিং পাবলিকেশন, ভবিষ্যৎ গবেষণা ও উদ্ভাবন, কর্মসংস্থান তৈরি এবং একটি পূর্ণাঙ্গ ইউনিভার্সিটি প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাচ্ছে।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটির (প্রো-ভাইস চ্যান্সেলর ড. এম মোফাজ্জল হোসেন, তড়িৎ প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. রুহুল আমিন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তড়িৎ প্রকৌশল বিভাগের চেয়ারম্যান এবং আল্টেরিওর ইঞ্জিনিয়ারিংয়ের উপদেষ্টা ড. আসিম উল্লাহ নাবিল, আকিজ ক্লাস্টার সিরামিকস উপ-মহাব্যবস্থাপক জিয়াউর রহমান, উত্তরা ইউনিভার্সিটির পরিচালক (প্রশাসন) আনিছুর রহমান, সোনারগাঁও ইউনিভার্সিটির তড়িৎ প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর রইস উদ্দিন মোল্লাহ, ড. তাসনিম রেজা প্রমুখ।
পিএলসি প্রোগ্রামিং কন্টেস্টের দেশব্যাপী ৫৮০ জন প্রতিযোগীর মধ্যে তিনজন বিজয়ীরা হলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ মুনিম আলম তালুকদার শাফিন (প্রথম), নর্থ সাউথ ইউনিভার্সিটির, রোয়াদ ফাইরুজ রাফি (দ্বিতীয়) এবং ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের শহীদুল ইসলাম (তৃতীয়)। বিজয়ীদের আকর্ষণীয় পুরস্কার, সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হয়।
এনজে
- ১এলডিসি উত্তরণের সময় ৩ বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর
- ২কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ জনকে কুপিয়ে হত্যা
- ৩কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৪রংপুর বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কতা
- ৫বাজার মূলধন বেড়েছে ৭ হাজার ৪৯ কোটি টাকা
- ৬ডিএসইতে পিই রেশিও বেড়েছে ১ শতাংশ
- ৭সাপ্তাহিক দর পতনের শীর্ষে সান লাইফ ইন্স্যুরেন্স
- ৮কনে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ২
- ৯সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
- ১০সাপ্তাহিক লেনদেনের শীর্ষে লাভেলো আইসক্রিম
- ১চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ২কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ৩জুলাই আন্দোলনে নবীনগরের ছয় শহীদের স্মরণে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন
- ৪এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৫কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৬দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৭বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৮তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: এমপি খোকন
- ৯বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত
- ১০অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছেন জামাল ভূঁইয়া





পাঠকের মতামত