প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২২ ৫:৩৮ পিএম

উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই আবার আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করছে ইসরায়েলি বাহিনী। সকালে মসজিদে মুসুল্লিরা নামাজ পড়তে গেলে এ অবস্থা তৈরি হয়। দুইদিন আগেও মসজিদটিতে ব্যাপক অভিযান চালায় দেশটির নিরাপত্তা বাহিনী। রোববার (১৭ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, পবিত্র স্থানটিতে নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে নিরাপত্তা বাহিনী মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছে।

জানা গেছে, ইসরায়েলি পুলিশ মসজিদ থেকে ফিলিস্তিনিদের বাইরে সরিয়ে দিয়েছে। যদিও অনেকে এখনো ভেতরে রয়েছেন। তাছাড়া পুলিশ সেখান থেকে দুইজনকে গ্রেফতার করেছে।

ফিলিস্তিনের চিকিৎসাকর্মীরা জানিয়েছেন, এ ঘটনায় ১৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে থেকে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় রেডক্রসের কর্মীদের মসজিদ প্রাঙ্গণে ঢুকতেও বাধা দেওয়া হয়।

গত শুক্রবার দখলকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় আহত হন ১৫৮ জন ফিলিস্তিনি। একই সঙ্গে গ্রেফতার করা হয় তিন শতাধিক।

শেয়ার

পাঠকের মতামত

হুথিদের নৌ-অবরোধ লোহিত সাগর এড়িয়ে উত্তমাশা অন্তরীপের পথে সৌদির ৮ ট্যাংকার

লোহিত সাগরে হুথি বিদ্রোহীদের নৌ অবরোধের কারণে সৌদি আরবের আটটি তেলবাহী ট্যাংকারকে নির্ধারিত রুট পরিবর্তন ...

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সরবরাহ করা প্রযুক্তিতে ইউক্রেনের অভ্যন্তরে বিশ্বের অন্যতম সেরা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম ...

ইরানকে বাণিজ্যিক জাহাজে হামলা না করতে জোর আহ্বান ভারতের

বিদেশি বাণিজ্যিক জাহাজে হামলা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরগাচির সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ...