
আইপিএল শুরুর মাসখানেক আগে দলে পরিবর্তন আনলো দিল্লি ক্যাপিট্যালস। ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার ক্রিস ওকসের পরিবর্তে আইপিএলের এবারের আসরের জন্য দক্ষিণ আফ্রিকান পেসার এনরিচ নর্ৎজেকে দলে ভিড়িয়েছে দিল্লি।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী গত মার্চে হতে যাওয়া আইপিএল থেকে আগেই নিজের নাম সরিয়ে নিয়েছিলেন ওকস। যাতে জাতীয় দলের জন্য নিজেকে প্রস্তুত রাখতে পারেন। তবে আইপিএল পিছিয়ে সেপ্টেম্বরে চলে আসায় তার খেলার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল।
কিন্তু এখন আর সে পথও খোলা রাখল না দিল্লি ফ্র্যাঞ্চাইজি। ওকসের সঙ্গে করা দেড় কোটি রুপির চুক্তিটি এখন চলে যাচ্ছে এনরিচ নর্ৎজের নামে। এ প্রোটিয়া পেসার আইপিএলের গত আসরে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন। কিন্তু কাঁধের ইনজুরির কারণে কোনো ম্যাচ খেলতে পারেননি।
তবে আসন্ন মৌসুমে খেলতে মুখিয়ে রয়েছেন নর্ৎজে। দিল্লিতে যোগ দেয়ার খবর নিশ্চিত হওয়ার পর তিনি বলেছেন, ‘দিল্লি ক্যাপিট্যালসে যোগ দেয়ার জন্য আমি রোমাঞ্চিত। গত আসরে এ দলটি টুর্নামেন্টে আলো কেড়েছিল। এ টুর্নামেন্ট আমার জন্য শেখার বড় ক্ষেত্র হবে। আমাকে এ সুযোগটি দেয়ায় দিল্লি ম্যানেজম্যান্টকে ধন্যবাদ।’
গত সেপ্টেম্বরে ভারতের মাটিতেই টেস্ট অভিষেক হয়েছিল নর্ৎজের। দিল্লি ক্যাপিট্যালসের দ্বিতীয় দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার তিনি। আগে থেকেই রয়েছেন আরেক পেসার কাগিসো রাবাদা। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে চাটার্ড ফ্লাইটে করে দুজন একসঙ্গে আইপিএলে যোগ দেবেন।
- ১গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির
- ২৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন
- ৩৩১ দফা ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব
- ৪স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৫চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ৬তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ৭মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৮বাণিজ্য-বিনিয়োগ-প্রযুক্তিতে সহযোগিতা বাড়াতে আগ্রহী চীন: মির্জা ফখরুল
- ৯শুধু রাজনৈতিক বিশ্বাসের কারণে অনেককে হয়রানি করা হয়েছে
- ১০আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ৪ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৫কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৬হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৭প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে
- ৮আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৯বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১০মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ





পাঠকের মতামত