
আগামী ১ ফেব্রুয়ারি থেকে বিশ্বের পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণীয় শহর মধ্যপ্রাচ্যের দুবাই ফ্লাইট শুরু করতে যাচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা। ইউএস-বাংলা ঢাকা থেকে দুবাইয়ে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করবে যাত্রীদের ভ্রমণ সুবিধার কথা বিবেচনা করে ।
ঢাকা-দুবাই রুটে ওয়ানওয়ের জন্য সর্বনিম্ন ভাড়া ৫৪ হাজার ৯৯৯ টাকা এবং রিটার্ন ভাড়া ৭৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া দুবাই-ঢাকা রুটে ওয়ানওয়ের জন্য সর্বনিম্ন ভাড়া ১ হাজার ৬৭০ এইডি এবং রিটার্ন ভাড়া ২ হাজার ৭৫৩ এইডি নির্ধারণ করা হয়েছে। ভাড়ায় সকল ধরনের ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভুক্ত ।
এছাড়া বিজনেস ক্লাসের জন্য ঢাকা-দুবাই রুটে ওয়ানওয়ে ৭৯ হাজার ২০০ টাকা এবং রিটার্ন ভাড়া ১ লাখ ৫৩ হাজার ৫২৬ টাকা। অপরদিকে দুবাই-ঢাকা রুটে বিজনেস ক্লাসের ওয়ানওয়ে ভাড়া ২ হাজার ৬২০ এইডি এবং রিটার্ন ভাড়া ৪ হাজার ৪৫৩ এইডি।
প্রতি সোম, বৃহস্পতি, শুক্র ও রোববার ঢাকা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে দুবাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং স্থানীয় সময় রাত ১০টা দুবাই পৌঁছাবে। আবার দুবাই থেকে স্থানীয় সময় রাত ১১টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং পরদিন সকাল ৬টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছাবে।
প্রতি মঙ্গলবার ঢাকা থেকে বিকাল ৫টা ৩০ মিনিটে দুবাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং স্থানীয় সময় রাত ৯টা দুবাই পৌঁছাবে। আবার দুবাই থেকে স্থানীয় সময় রাত ১০টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং পরদিন ভোর ৫টায় ঢাকায় পৌঁছাবে। প্রতি বুধবার ঢাকা থেকে বিকাল ৩টা ৫৫ মিনিটে দুবাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে দুবাই পৌঁছাবে।
আবার দুবাই থেকে স্থানীয় সময় রাত ৮টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং পরদিন ভোর ৩টা ২৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। এছাড়া প্রতি শনিবার ঢাকা থেকে বিকাল ৫টায় দুবাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিটে দুবাই পৌঁছাবে। আবার দুবাই থেকে স্থানীয় সময় রাত ৯টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং পরদিন ভোর ৪টা ২৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে।
ইউএস-বাংলা এয়ারলাইন্স খুব শিগগিরই দুবাই ছাড়াও আবুধাবিতে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। পর্যটক ছাড়াও দুবাই, আবুধাবিসহ আরব আমিরাতের বিভিন্ন শহরে দশ লক্ষের অধিক প্রবাসী বাংলাদেশি রয়েছে।
বর্তমানে মধ্যপ্রাচ্যের অন্যতম গন্তব্য মাস্কাট ও দোহা, প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত কুয়ালালামপুর, সিঙ্গাপুর, প্রতিবেশী দেশ ভারতের চেন্নাই ও কলকাতা এবং চীনের অন্যতম গন্তব্য গুয়াংজুতে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। চলতি বছর দক্ষিণ এশিয়ার অন্যতম গন্তব্য মালে ও কলম্বো রুটে ফ্লাইট শুরু করার পরিকল্পনাও রয়েছে ইউএস-বাংলার।
এছাড়া বাংলাদেশের অভ্যন্তরীণ সকল রুট বিশেষ করে ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট, সৈয়দপুর, যশোর, রাজশাহী ও বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বহরে ৪টি বোয়িং ৭৩৭-৮০০, ৬টি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ সহ মোট ১৩টি এয়ারক্রাফট রয়েছে। খুব শিগগিরই বহরে আরও চারটি নতুন এয়ারক্রাফট যোগ করার পরিকল্পনা রয়েছে।
- ১প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ
- ২মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৩এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৪মোড়লগঞ্জ-শরণখোলা-খুলনা রুটে বিআরটিসির নৈরাজ্য অনিয়মে অতিষ্ঠ যাত্রীরা
- ৫টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ
- ৬এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা
- ৭শিক্ষা অধিদপ্তরের সাবেক দুই ডিজিকে হাইকোর্টে তলব
- ৮মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের বোর্ড সভা ২৯ জুলাই
- ৯পপুলার লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ১০লিন্ডে বিডির বোর্ড সভা ২৭ জুলাই
- ১চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ২এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ৩একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৪নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ৫সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ৬মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি
- ৭পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
- ৮সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৯ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ১০বিমসটেকে ভিসা সহজীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে : মহাসচিব





পাঠকের মতামত