
ইউক্রেনে হামলা চালিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বড় ভুল করছেন বলে মন্তব্য করেছেন ন্যাটোর প্রধান জেন্স স্টলটেনবার্গ। এদিকে ন্যাটোর সম্মেলনে যোগ দিতে এরই মধ্যে সদস্য দেশের নেতারা ব্রাসেলসে একত্রিত হয়েছেন। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সম্মেলন শুরু হওয়ার আগে তিনি বলেন, স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে হামলা চালিয়ে পুতিন অনেক বড় ভুল করছেন। পুতিন ইউক্রেনের মানুষ ও সেনাদের শক্তি-সাহসকে অবমূল্যায়ন করছেন।
স্টলটেনবার্গ আরও বলেন, আলোচনার মাধ্যমে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের নেতারা দীর্ঘমেয়াদে এটির প্রতিরোধ ও প্রতিরক্ষার বিষয়গুলো নতুনভাবে সাজানোর বিষয়গুলো বিবেচনা করবেন।
এদিকে রাশিয়ার সঙ্গে চলা যুদ্ধে ইউক্রেনকে ছয় হাজার অতিরিক্ত ক্ষেপণাস্ত্র দিতে যাচ্ছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বৃহস্পতিবার (২৪ মার্চ) ইউক্রেনের সেনাদের এ অস্ত্র সরবরাহের ঘোষণা দেবেন।
জানা গেছে, ব্রাসেলসে এই মুহূর্তে জি-৭ ও ন্যাটোর বৈঠক চলছে। এসময় জনসন তিন কোটি ৩০ লাখ ডলারের সাহায্যও ঘোষণা করবেন, যা ইউক্রেনের সেনা ও পাইলটদের বেতন-ভাতা পরিশোধে ব্যবহার করা হবে।
ইউক্রেনে রাশিয়ার হামলায় ১২১ শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৬৭ শিশু। গত ২৪ ফেব্রুয়ারি দেশটিতে হামলা চালায় রাশিয়া। তারপর থেকে সংঘাত চলছেই। টানা ২৯ দিনের সংঘাতে বহু বেসামরিক নিহত হয়েছেন। যুদ্ধের ভয়াবহতা থেকে রক্ষা পাচ্ছে না শিশুরাও।
- ১চাঁদপুরে ইলিশের আকাল, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ২রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে
- ৩জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ
- ৪কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৫জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২ শতাংশ, বড় পতন শিল্প ও সেবাখাতে
- ৬পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৯০ শতাংশ
- ৭চলমান প্রকল্পগুলোকে পরিমার্জন করা হবে : পরিবেশমন্ত্রী
- ৮তাড়াশে ৬১ বছরের পুরানো ঈদগাহ দখলের অভিযোগ
- ৯পুরানা পল্টন কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ১০গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ১রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ২মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৩কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৪সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৫মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ৬কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৭আইএফআইসি ব্যাংকের খেলাপি ঋণের প্রায় অর্ধেকই বেনামি
- ৮সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
- ৯প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ১০প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের আশ্বাস





পাঠকের মতামত