
ইউক্রেনে যুদ্ধের এক মাসে রাশিয়ার ৭ থেকে ১৫ হাজারের বেশি সৈন্য নিহত হয়েছে বলে ধারণা করছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। বুধবার জোটের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা মার্কিন বার্তাসংস্থা এপিকে রুশ সৈন্যদের প্রাণহানির এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, ইউক্রেনে লড়াইয়ে রাশিয়ার সামরিক বাহিনীর ৩০ হাজার থেকে ৪০ হাজার সৈন্য নিহত অথবা আহত হয়েছেন।
যদিও গত ২ মার্চ একবার পরিসংখ্যান প্রকাশ করে রাশিয়া বলছে, ইউক্রেনে সামরিক অভিযানে যাওয়া রুশ সামরিক বাহিনীর ৪৯৮ সদস্য নিহত হয়েছে। এরপর ইউক্রেন যুদ্ধে যাওয়া সৈন্যদের হতাহতের ব্যাপারে আর কোনো পরিসংখ্যান প্রকাশ করেনি মস্কো।
এপি বলছে, ইউক্রেনে মাত্র এক মাসের লড়াইয়ে রাশিয়া ১৫ হাজার সৈন্য হারালেও আফগানিস্তান যুদ্ধে একই সংখ্যক রুশ সৈন্যের প্রাণ গেছে প্রায় ১০ বছরে। তবে রাশিয়ার সৈন্য হতাহতের ব্যাপারে ন্যাটোর এই অনুমান ইউক্রেনীয় কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা হয়েছে বলে জোটের ওই কর্মকর্তা জানিয়েছেন।
একই যুদ্ধে ইউক্রেনের কত সৈন্য হতাহত হয়েছে সে বিষয়ে খুব কমই তথ্য প্রকাশ করছে কিয়েভ। এমনকি পশ্চিমারাও ইউক্রেনীয় সৈন্যদের হতাহতের ব্যাপারে কোনো ধারণার কথা জানায়নি।
তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রায় দুই সপ্তাহ আগে একবার বলেছিলেন, রাশিয়ার সৈন্যদের বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ গড়ে তোলার সময় ইউক্রেনের প্রায় এক হাজার ৩০০ সৈন্য নিহত হয়েছেন।
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দক্ষিণাঞ্চলীয় প্রতিবেশি এই দেশটিতে সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন। ইউক্রেনকে নব্য নাৎসিমুক্ত এবং কট্টর জাতীয়তাবাদীদের হাত থেকে রক্ষার লক্ষ্যে রাশিয়ার এই অভিযানের এক মাস হলেও সংকট সমাধানের লক্ষণ দেখা যাচ্ছে না।
ইউক্রেনের বিভিন্ন শহরে ব্যাপক গোলাবর্ষণ এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে রাশিয়ার সৈন্যরা। এতে বেসামরিক হাজার হাজার মানুষের প্রাণহানি এবং লাখ লাখ মানুষ অবরুদ্ধ হয়ে পড়েছেন।
রুশ সৈন্যরা চারদিক থেকে ঘিরে গোলাবর্ষণ অব্যাহত রাখায় দেশটির দক্ষিণাঞ্চলীয় মারিউপোল শহরে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে। মারিউপোলের রাস্তায় রাস্তায় মানুষের লাশ পড়ে থাকতে দেখা গেছে। শহরটিতে খাবার, পানি ও ওষুধের তীব্র সংকটের মুখে মরতে বসেছেন হাজার হাজার মানুষ। রাশিয়ার অব্যাহত হামলায় ইউক্রেনে এখন পর্যন্ত এক কোটিরও বেশি মানুষ গৃহহীন হয়েছেন।
- ১মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ২ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৩স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম
- ৪পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী
- ৫পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৬বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ৭সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা
- ৮‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৯মেঘনা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু
- ১০UCB Price Sensitive Information
- ১এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ২ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৩একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৪এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৫মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৬শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৭সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ৮আস্থাহীন পুঁজিবাজারে আস্থা ফেরাতে পারবে কি নতুন কমিশন?
- ৯অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ১০স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে





পাঠকের মতামত