প্রকাশিত: জুলাই ১৪, ২০২১ ১০:২৬ এএম

ইউরো কাপের শেষ ষোল থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। তবে দলটির সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ সাফল্য পেয়েছেন। তিনি জিতেছেন গোল্ডেন বুট। অথচ ইউরোর সেরা একাদশে জায়গা হয়নি পর্তুগাল অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর। এই দলে বেশি জায়গা পেয়েছেন ইতালি ও ইংল্যান্ডের ফুটবলাররা। বেলজিয়ামের লুকাকু জায়গা পেয়েছেন উয়েফার সেরা একাদশে।

ইতালির চ্যাম্পিয়ন হওয়ার পিছনে বড় অবদান গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুমার। তাঁকে গোলরক্ষকে দায়িত্বে রাখা হয়েছে। ইতালির ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চি ও লিওনার্দো স্পিনাজ্জোলা। তাঁরা আছেন এই দলে।

স্পেনের একমাত্র প্রতিনিধি হিসাবে আছেন তরুণ মিডফিল্ডার পেদ্রি। ইতালির আক্রমণভাগে দারুণ উজ্জ্বল ফেদেরিকো কিয়েজা। এছাড়াও দলে আছেন কাইল ওয়াকার ও হ্যারি ম্যাগুইয়ার।

রোনালদো এবারের ইউরোতে চার ম্যাচে পাঁচ গোল করেছেন এবং একটি গোলে পাস দিয়েছেন। চেক প্রজাতন্ত্রের প্যাট্রিকও পাঁচ গোল করেন, তবে পর্তুগীজ তারকা অ্যাসিস্টের নিরিখেই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হন, গোল্ডেন বুট জেতেন। তারপরও ইউরোর সেরা একাদশে জায়গা হয়নি তাঁর।

শেয়ার

পাঠকের মতামত

জার্মানির নতুন প্রধান কোচ ক্লপ

জুলিয়ান নাগেলসম্যানের পদত্যাগ এবং বিশ্বকাপ ফুটবলে জার্মানির হতাশাজনক পারফরম্যান্সের পর জার্মানি জাতীয় দলের নতুন প্রধান ...

গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড। অন্যদিকে টুর্নামেন্টজুড়ে ...

ফিফা নির্বাচনে ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করল জার্মানি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ইউরোপের অসন্তোষ আরও স্পষ্ট হয়ে উঠছে। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) ...