
ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ইকসু) গঠনতন্ত্রের খসড়ার চূড়ান্ত কপি প্রস্তুত করা হয়েছে। আগামী ২৫ অক্টোবর ফাইনাল মিটিং-এ গঠিত কমিটির বহিরাগত ৩ সদস্যের স্বাক্ষর হলেই চূড়ান্ত হবে বলে জানিয়েছেন ইকসু গঠনতন্ত্র প্রণয়ন কমিটি।
রোববার (১৯ অক্টোবর) বিকালে সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেন ইকসু গঠনতন্ত্র প্রণয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মিজানুর রহমান।
সাক্ষাৎকারে আহ্বায়ক বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ গঠনের লক্ষ্যে ১১ সদস্যবিশিষ্ট গঠিত সংবিধি বা গঠনতন্ত্র প্রণয়ন কমিটি ইতোমধ্যে ৭টি সভার আয়োজন করেছে। আমরা ৭টির মধ্যে ২টি সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক ছাত্রসংগঠনের প্রতিনিধিদের সাথে মিটিং করেছি। এবার সাংবাদিকদের সঙ্গেও আলোচনা হচ্ছে।’
তিনি বলেন, ‘ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, জগন্নাথ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ মোট ৬টি বিশ্ববিদ্যালয়ের গঠনতন্ত্র পর্যালোচনা করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য একটি যুগোপযোগী গঠনতন্ত্র প্রণয়নের চেষ্টা করেছি। ছাত্রদের মতামত নিয়েছি এবং তারা মোটামুটি প্রণীত গঠনতন্ত্রের প্রতি সন্তুষ্ট ও একমত। তবে তারা (শিক্ষার্থীরা) কয়েকটা পরামর্শ দিয়েছে, সেটাও আমরা গঠনতন্ত্রে ইনক্লুড করেছি। আমাদের দিক থেকে চূড়ান্ত গঠনতন্ত্র তৈরির কাজ সম্পন্ন হয়েছে।’
পরবর্তী কার্যক্রম সম্পর্কে তিনি জানান, ‘আমাদের আরেকটা মিটিং করতে হবে, যেখানে কমিটিতে থাকা ঢাকা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও সুপ্রিম কোর্টের ৩ জন সদস্য রয়েছেন। গঠনতন্ত্রে তাদের স্বাক্ষর প্রয়োজন। সে বিষয়ে ওনারা জানিয়েছেন, আগামী ২৫ তারিখে মিটিং নির্ধারণ করতে। উক্ত মিটিংয়ে উল্লিখিত ব্যক্তিগণ গঠনতন্ত্রে স্বাক্ষর করলেই আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তা জমা দিব।’
- ১‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ২রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৩পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি
- ৪এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন
- ৫বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
- ৬যমুনা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ৭শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- ৮জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৯খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
- ১০একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৩ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৭ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৮শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৯রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ১০নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট





পাঠকের মতামত