
গ্রুপ পর্বে আর্জেন্টিনা খেলেছে দুর্দান্ত। অপরাজিত থেকে হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন। সময়ের সঙ্গে খুঁজে পেতে শুরু করেছে নিজেদের ছন্দ। এবারের লড়াইটা কোয়ার্টার ফাইনালের, ইকুয়েডরের বিপক্ষে। এই ম্যাচের আগে আলবিসেলেস্তে কোচ লিওনেল স্ক্যালোনি জানিয়েছেন, প্রতিপক্ষের গতি নিয়ে তারা সতর্ক।
রোববার বাংলাদেশ সময় ভোর সাতটায় ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। গ্রুপ পর্বে যারা রুখে দিয়েছিল ব্রাজিলকে। সেলেসাওরা তাদের বিপক্ষে ড্র করেছিল ১-১ গোলে। তাদের বিপক্ষে মাঠে নামার আগে তাই বাড়তি সতর্ক লিওনেল স্ক্যালোনি।
তিনি বলেন, ‘ইকুয়েডরের প্রতি আমাদের পূর্ণ সম্মান আছে। খেলার স্পষ্ট একটা ধরন আছে তাদের। যথেষ্ট আগ্রাসী এবং এই দলের ফুটবলাররা গতিময়। তারা যে ম্যাচগুলো খেলেছে, প্রতিপক্ষ তাদের উপর সেভাবে প্রভাব বিস্তার করতে পারেনি।’
স্ক্যালোনি আরও বলেন, ‘আমরা যাদের বিপক্ষেই খেলি, তাদের নিয়ে সতর্ক থাকি। আমাদের সব ম্যাচে খেলার ধরন একই। ইকুয়েডর গতিশীল। যেকোনো দলের জন্য পরিস্থিতি কঠিন করে তোলার মতো দারুণ ফুটবলার তাদের আছে। তবে আর সব দলের মতো তাদেরও দুর্বলতা আছে এবং আমরা সেটারই সুযোগ নেওয়ার চেষ্টা করব।’
- ১জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ২১০ জেলায় বন্যার আশঙ্কা
- ৩আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি
- ৪জুলাইয়ের চেতনায় প্রাতিষ্ঠানিক সংস্কার অব্যাহত থাকবে: আনসার ডিজি
- ৫জুলাইয়ে পুঁজিবাজারে বিও হিসাব কমেছে প্রায় ২৩ হাজার
- ৬‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়নের পথে বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে
- ৭জুলাইয়ে বাংলা কিউআরে পেমেন্ট ছাড়াল ১২৫০ কোটি টাকা
- ৮জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠানের নামকরণ করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
- ৯তারেক রহমানের নেতৃত্বেই জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছিল : শামীম
- ১০মোড়লগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৫কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৬কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৭ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৮যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৯লোহিত সাগরে হামলায় ভারতীয় কার্গো জাহাজ ডুবি
- ১০‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের





পাঠকের মতামত