
পুঁজিবাজারের তালিকাভুক্ত দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের ৩৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ডিজিটাল (ভার্চুয়াল) প্লাটফরমে মাধ্যমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান শাহ আব্দুল হান্নান।
সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ড. এ কে এম সদরুল ইসলামসহ অন্যান্য পরিচালকবৃন্দ এবং নির্বাহী পরিচালক ও কোম্পানি সচিব মো. শহীদ ফারুকী এফসিএস উপস্থিত ছিলেন। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সকাল ৯.৩০ মিনিটে সভার কাজ শুরু হয়।
সভায় ২০১৯-২০ অর্থবছরের নিরীক্ষিত হিসাব কোম্পানির পরিচালকমন্ডলীর প্রতিবেদন ও নিরীক্ষকগণের প্রতিবেদন পেশ করা হয়। শেয়ারহোল্ডারগণের পক্ষ থেকে বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতক্রমে বার্ষিক হিসাব ও পরিচালক মন্ডলীর প্রতিবেদন অনুমোদিত হয়।
সভায় ২০১৯-২০ অর্থবছরে আর্থিক ফলাফলের ভিত্তিতে ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের জন্য ৩৮.৫০% নগদ লভ্যাংশ অনুমোদিত হয়।
সভায় শেয়ারহোল্ডারগণের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে বক্তব্য রাখেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ড. এ কে এম সদরুল ইসলাম। সভায় স্পন্সর পরিচালকগণের মধ্য থেকে প্রফেসর এ.এন.এম.এ জাহের ও প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান পুনর্নির্বাচিত হন।
কোম্পানি জাতীয় রাজস্ব কোষাগারে শুল্ক, কর ও ভ্যাট বাবদ ১ জুলাই, ২০১৯ থেকে ৩০ জুন, ২০২০ পর্যন্ত ১০৮ কোটি এক লাখ ৬৮ হাজার ১০৭ টাকা দিয়ে জাতীয় অর্থনীতি বিকাশে এক উল্লেখযোগ্য অবদান রেখেছে।
কোম্পানি জাতীয় শ্রমনীতির আলোকে বছরে মুনাফার শতকরা ৫ ভাগ টাকা অর্থাৎ ২ কোটি ৮৬ লাখ ৭ হাজার ৮৬০ টাকা শ্রমিক মুনাফা অংশীদারিত্ব তহবিলে প্রদান করেছে। পরম করুণাময় মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে সম্মানিত শেযারহোল্ডার, ইবনে সিনা পরিবারের সকল সদস্য, কোম্পানি ও বাংলাদেশের সার্বিক কল্যাণ, সমৃদ্ধি ও দোয়া কামনার মাধ্যমে বার্ষিক সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
- ১চাঁদপুরে ইলিশের আকাল, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ২রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে
- ৩জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ
- ৪কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৫জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২ শতাংশ, বড় পতন শিল্প ও সেবাখাতে
- ৬পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৯০ শতাংশ
- ৭চলমান প্রকল্পগুলোকে পরিমার্জন করা হবে : পরিবেশমন্ত্রী
- ৮তাড়াশে ৬১ বছরের পুরানো ঈদগাহ দখলের অভিযোগ
- ৯পুরানা পল্টন কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ১০গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ১রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ২কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৩মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৪মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ৫সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৬সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
- ৭প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ৮আইএফআইসি ব্যাংকের খেলাপি ঋণের প্রায় অর্ধেকই বেনামি
- ৯কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ১০প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের আশ্বাস





পাঠকের মতামত