
বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের তরুণ কর্মকর্তাদের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে ‘ইয়াং অফিসার্স ফোরাম অব অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস’ নামে একটি উপকমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি করা হয়েছে মো. বদরুদ্দোজা শুভকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে সাইফুল ইসলামকে। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার উল্ল্যাহ এ উপকমিটির অনুমোদন দিয়েছেন। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আরও সক্রিয়, সোচ্চার ও ঐক্যবদ্ধ ভূমিকার মাধ্যমে গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসন প্রতিষ্ঠা, জনকল্যাণমুখী ও গতিশীল প্রশাসনব্যবস্থা জোরদার করার জন্য এই উপকমিটি গঠন করা হয়েছে।
উপকমিটির সভাপতি মো. বদরুদ্দোজা শুভ ৩০তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা এবং ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ)। আর সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ৩৪তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা, বর্তমানে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)।
কমিটিতে আটজনকে সদস্য করা হয়েছে। তাঁরা হলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের (এপিডি অনুবিভাগ) সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রিনাত ফৌজিয়া, সাভারের উপজেলা নির্বাহী অফিসার আবুবকর সরকার, আড়াইহাজারের উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাত হোসেন, কুমিল্লার চান্দিনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তাছবীর হোসেন, গুলশান রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) নিলয় রহমান, মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মাসুদ পারভেজ এবং বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার আদনান জুলফিকার।
- ১দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ২ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৩মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৪অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৫ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- ৬থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ৭বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৮প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৯ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ১০প্রাইম ব্যাংক ও ডিএইচএস অটোসের মধ্যে চুক্তি স্বাক্ষর
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ৩কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ৪চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৫আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৬চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৭বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
- ৮ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ৯তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ১০মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই





পাঠকের মতামত