
যু্ক্তরাষ্ট্রের সামরিক বাহিনী নতুন করে ইরানের বিভিন্ন কৌশলগত স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির দক্ষিণ উপকূলজুড়ে বিমান হামলা চালানো হয়। হামলার লক্ষ্য ছিল গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনা।
স্থানীয় সূত্র জানিয়েছে, হরমুজ প্রণালির কাছে অবস্থিত বৃহত্তম দ্বীপ কেশম, বন্দরনগরী বান্দার আব্বাস এবং প্রণালির তত্ত্বাবধানকারী গুরুত্বপূর্ণ শহর সিরিকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এছাড়া দক্ষিণ-পূর্বাঞ্চলের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের চাবাহার, কোনারাক ও রাস্ক শহরেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
পশ্চিমাঞ্চলের আহভাজ শহরেও কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এর মধ্যে একটি হামলায় একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়। পরে হাসপাতালটি খালি করে দেওয়া হয়। শিশুদের ক্যানসার চিকিৎসাকেন্দ্রও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ দফার হামলা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত ৩৫ জন নিহত এবং ৩০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।
অন্যদিকে, ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, এর জবাবে তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছেন।
এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের বিরুদ্ধে সর্বশেষ সামরিক অভিযান শেষ হয়েছে।
সেন্টকমের এক বিবৃতিতে বলা হয়, মার্কিন বাহিনী ইরানের কমান্ড সেন্টার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা এবং উপকূলীয় নজরদারি স্থাপনায় নির্ভুল অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। এর উদ্দেশ্য ছিল হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য হুমকি সৃষ্টি করার সক্ষমতা দুর্বল করা।
সূত্র: আল-জাজিরা
এনজে
- ১শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ২মহেশখালীতে কুখ্যাত সন্ত্রাসী মিন্টু আটক
- ৩দেশে যত রাজনৈতিক গণ্ডগোল হয় সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার
- ৪দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৫চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ৬কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৭বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৮এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৯কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ১০কুড়িগ্রামে জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সে পদকজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা
- ১কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ২জুলাই আন্দোলনে নবীনগরের ছয় শহীদের স্মরণে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন
- ৩কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৪দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৫চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ৬পুঁজিবাজার থেকে দীর্ঘমেয়াদি শিল্পায়নে যাচ্ছে না পুঁজি
- ৭তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: এমপি খোকন
- ৮এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৯কুড়িগ্রাম সীমান্তে মাদক ও চোরাই পণ্যসহ আটক ৩
- ১০বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী





পাঠকের মতামত