আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: জুলাই ৮, ২০২৬ ১১:৪০ এএম , আপডেট: জুলাই ৮, ২০২৬ ১১:৪২ এএম

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানে নতুন করে হামলার পর বৈশ্বিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ২ শতাংশ বেড়েছে। বুধবার (৮ জুলাই) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৩৮ ডলার বা ১ দশমিক ৯ শতাংশ বেড়ে ৭৫ দশমিক ৫৪ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ৩৭ ডলার বা ১ দশমিক ৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭১ দশমিক ৮১ ডলারে দাঁড়িয়েছে।

এমন খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

এর আগে ডব্লিউটিআই ক্রুডের দাম একপর্যায়ে ২ দশমিক ৮ শতাংশ পর্যন্ত বেড়েছিল।

এ বিষয়ে এমএসটি মার্কির গবেষণা বিভাগের প্রধান সল কেভোনিক বলেন, বর্তমান সংঘাতপূর্ণ পরিস্থিতি বাজারকে আবারও মনে করিয়ে দিচ্ছে, হরমুজ প্রণালি দিয়ে যাতায়াত এখনও কতটা ঝুঁকিপূর্ণ।

তিনি বলেন, এটি বাজারে প্রচলিত সেই ধারণার বিপরীত ইঙ্গিত দিচ্ছে যে অতিরিক্ত সরবরাহে বাজার সয়লাব হতে পারে। ফলে রেকর্ড পরিমাণ শর্ট পজিশন বা কম দামে বিক্রির প্রবণতা নেওয়া কিছু বিনিয়োগকারী তাদের অবস্থান পরিবর্তনে বাধ্য হতে পারেন।

সল কেভোনিক আরও বলেন, উত্তেজনা অব্যাহত থাকলে এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল যুদ্ধ-পূর্ব সময়ের তুলনায় ৫০ শতাংশের নিচে থাকলে সরবরাহ সংকট আরও তীব্র হতে পারে। এতে আন্তর্জাতিক বাজারে তেলের উচ্চ দাম আরও দীর্ঘস্থায়ী হতে পারে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

ট্রাম্পের স্বাক্ষর ‘মূল্যহীন’, জবরদস্তিই মার্কিন পররাষ্ট্রনীতি: মোজতবা খামেনি

যুদ্ধ বন্ধে সমঝোতা স্মারক সইয়ের পরও ইরানের ওপর অব্যহত মার্কিন হামলার কড়া সমালোচনা করে দেশটির ...

ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

জর্ডানের একটি সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের দুই সেনাসদস্য নিহত হয়েছেন। ...

৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো মেক্সিকো

মেক্সিকোর দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। কম্পনটি প্রতিবেশী গুয়াতেমালা ও ...

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর প্রসঙ্গ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ...