ইকুইটি পুঁজিবাজারে প্রবেশ করছে সিটি গ্রুপ, সংগ্রহ করবে ১৫০০ কোটি টাকা
দেশের পুঁজিবাজার থেকে এক হাজার ৫০০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করেছে দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী ...

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ব্যাংক এশিয়ার পরিচালনা পর্ষদ ইরা ইনফোটেকের শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্যাংক কোম্পানির ৯৭ হাজার ৮৪৪টি শেয়ার বিক্রি করবে। কোম্পানিটির শেয়ারের মোট অফার মূল্য ৪৮ লাখ ৯২ হাজার ২০০ টাকা।
বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী, ব্যাংকটিতে ইরা ইনফোটেকের শেয়ারহোল্ডিং পজিশন কমাতে শেয়ার বিক্রি করা হবে। কোম্পানির শেয়ারহোল্ডিং পজিশন বিদ্যমান ২০ শতাংশ থেকে ১০ শতাংশ করতে হবে।
ব্যাংকটির ৯৭ হাজার ৮৪৪টি শেয়ারের মূল্য ১ লাখ ৯১ হাজার ২৪ টাকা। এর মাধ্যমে ব্যাংকটি মোট মুনাফা করবে ৪৭ লাখ টাকা।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

পাঠকের মতামত