
ইলিশের যেকোনো পদই বাঙালির কাছে অনেক প্রিয়। গরম ভাতের সঙ্গে ইলিশ মাছ হলে আর কী চাই! ইলিশ মাছ দিয়ে তৈরি করা যায় লোভনীয় অনেক পদ। তার মধ্যে একটি হলো ইলিশের ঝাল কষা। গরম ভাত কিংবা খিচুড়ির সঙ্গে ইলিশের এই পদ খেতে অসাধারণ। চলুন তবে জেনে নেওয়া যাক ইলিশের ঝাল কষা তৈরির রেসিপি-
তৈরি করতে যা লাগবে
ইলিশ মাছ- ১টি
পেঁয়াজ কুচি- ১ কাপ
হলুদের গুঁড়া-২ চা চামচ
মরিচের গুঁড়া-২ চা চামচ
আদা বাটা-১ চা চামচ
রসুন বাটা-১ চা চামচ
কাঁচা মরিচ-৫-৬টি
লবণ- স্বাদমতো।
যেভাবে তৈরি করবেন
ইলিশ মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিন। সামান্য লবণ এবং হলুদ মাখিয়ে ভেজে আলাদা করে তুলে রাখুন। এবারে একটি পাত্রে তেল নিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজ সামান্য নরম হয়ে এলে তাতে কাঁচা মরিচ ছাড়া বাকি মসলা দিয়ে কষাতে থাকুন। প্রয়োজনে অল্প পানি দিন। মসলা কষানো হয়ে গেলে তাতে ইলিশ মাছ এবং আস্ত কাঁচা মরিচ দিয়ে দিন। আরও ৫-৭ মিনিট রান্না করুন। এবার নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
- ১কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না : আইসিটি মন্ত্রী
- ২জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চরফ্যাশনের তিন থানায় জামায়াতের গণমিছিল
- ৩মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত সম্ভব
- ৪গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
- ৫যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ৬রিজার্ভ বনভূমিতে গাছ কেটে বন ভূমি দখলের প্রয়াস
- ৭সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ৮চকরিয়ার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুর পরিকল্পনার ইঙ্গিত
- ৯অক্টোবরের মধ্যে প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান: মন্ত্রণালয়
- ১০বিশ্ববিদ্যালয়কে দক্ষ মানবসম্পদ তৈরির কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ১চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
- ২শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
- ৩ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
- ৪কেশবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র্যালি
- ৫লোডশেডিংয়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- ৬হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা
- ৭চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে
- ৮মেজর সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার
- ৯নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পুলিশ-ডিবি’ পরিচয়ে প্রতারণা, অভিভাবকদের কাছে অর্থ দাবি
- ১০ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ দেশকে ধ্বংস করতে চেয়েছিল : শিক্ষামন্ত্রী





পাঠকের মতামত