
বিশেষজ্ঞরা বৈদ্যুতিক যান (ইভি) শিল্পকে এগিয়ে নিতে সরকারের কাছ থেকে সুনির্দিষ্ট নীতি সহায়তা, গবেষণা, সক্ষমতা বৃদ্ধি, আমদানি শুল্ক হ্রাস এবং প্রযুক্তি অভিযোজনের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।
শুক্রবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তে “বাংলাদেশের বৈদ্যুতিক যানবাহন শিল্প: নীতি- চ্যালেঞ্জ- সম্ভাবনা” শীর্ষক সেমিনারে এ তথ্য জানান।
সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড সেমিনারটি আয়োজন করেন। গতকাল রাজধানীর কুড়িলে আইসিসিবিতে তিন দিনব্যাপী বিইভিএমএক্স-২০২৪ এবং বিমেক্স-২০২৪ শীর্ষক আন্তর্জাতিক প্রদর্শনী উদ্বোধন করা হয়।
সেমিনারে বক্তারা বাংলাদেশের পরিবহন খাতের ভবিষ্যৎ টেকসেই উন্নতির বিষয়ে আলোচনা করেন। পাশাপশি বৈদ্যুতিক যানের ব্যবহার এবং পরিবেশবান্ধব পরিবহন সমস্যা সমাধানের বিষয়েও আলোচনা করেন।
সেখানে বক্তব্য রাখতে গিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, ইইউ, যুক্তরাষ্ট্র ও চীনসহ বিভিন্ন দেশে ইভির ব্যবহার রয়েছে। নরওয়ে এবং সুইডেনে প্রায় ৮০% গাড়ি ইভি এবং চীনে ২৫%। সুতরাং এ শিল্পের অনেক সম্ভাবনা রয়েছে।
“বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের চলতে হবে। বাংলাদেশে ইভি শিল্পের বিকাশের জন্য আমাদের প্রচুর গবেষণা এবং সক্ষমতা তৈরির পাশাপাশি সুনির্দিষ্ট নীতির প্রয়োজন। চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে আমাদের স্টেকহোল্ডারদের সাথে আরও পরামর্শের দরকার। শিল্পের পৃষ্ঠপোষকতা করতে হবে। অন্যথায় এটি মুখ থুবড়ে পরতে পারে,” তিনি উল্লেখ করেন।
সচিব আরও বলেন, সমস্যা সমাধানে তিনি এনবিআর ও শুল্ক বিভাগসহ সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে শিল্পটি নিয়ে কথা বলবেন।
সেমিনারে আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন আব্দুল মাতলুব আহমেদ, সভাপতি, বাংলাদেশ ইলেকট্রিক মোবিলিটি অ্যাসোসিয়েশন (BEMA), জনাব জনাব হাফিজুর রহমান খান, সহ-সভাপতি, বাংলাদেশ অটোমোবাইলস অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন(BAAMA), জনাব এসকে আমিনুদ্দিন, পরিচালক, আকিজ গ্রুপ এবং সিইও, আকিজ মোটরস, প্রফেসর ড মো আশরাফুল হক, উপাচার্য, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিএইচডি (এমইউএন, কানাডা), এম ইঞ্জি (এমইউএন, কানাডা), বিএসসি ইঞ্জি (বুয়েট, ঢাকা), প্রফেসর ড. মো. এহসান, অধ্যাপক, যন্ত্রকৌশল বিভাগ, বুয়েট, পিএইচডি, (এডিনবার্গ, যুক্তরাজ্য), এমএসসি ইঞ্জি (বুয়েট), বিএসসি ইঞ্জি (বুয়েট), জনাব তাহসিন আমান, চেয়ারপারসন, এনসেক লিমিটেড, মিসেস নাসিমা জাহান বিন্তি, ব্যবস্থাপনা পরিচালক, ব্লু সলিউশনস লিমিটেড, সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড চেয়ারম্যান আমিরুল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক ফাইজুল আলম প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ।
প্রদর্শনীতে ১৫টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান মোট ১৮০টিরও বেশি স্টলে তাদের পণ্য প্রদর্শন করছে। বিপুল সংখ্যক দর্শনার্থী প্রর্দশনীটি দেখছেন।
প্রদর্শনীটি ৭ থেকে ৯ নভেম্বর সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সর্ব সাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
এনজে
- ১বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে এআইর ব্যবহার সম্ভাবনাময়
- ২সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়াতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ৩অন্য দল করায় ১৭ বছরে অনেকের চাকরি-প্রোমোশন হয়নি: রিজভী
- ৪ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, নতুন ভর্তি রোগী ২৪২
- ৫আগামী মাসে আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০ বিশেষ সুবিধা
- ৬গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির
- ৭৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন
- ৮৩১ দফা ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব
- ৯স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৪কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৫হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৬আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৭মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৮চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ৯প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে
- ১০বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর





পাঠকের মতামত