
২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে গাজা ও পশ্চিম তীরে ২০ হাজারের বেশি ফিলিস্তিনি শিক্ষার্থী নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয়।
হামলায় ধ্বংস হয়েছে শতাধিক স্কুল ও বিশ্ববিদ্যালয় ভবন। আহত হয়েছেন আরও ৩১ হাজারেরও বেশি শিক্ষার্থী। মঙ্গলবার (২১ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
মঙ্গলবার প্রকাশিত এক পরিসংখ্যানে ফিলিস্তিনি শিক্ষা মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় গাজায় ১৯ হাজার ৯১০ জন এবং পশ্চিম তীরে আরও ১৪৮ জন শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন।
একই সময়ে গাজায় ৩০ হাজার ৯৭ জন শিক্ষার্থী ও পশ্চিম তীরে ১ হাজার ৪২ জন আহত হয়েছেন বলেও জানায় মন্ত্রণালয়।
এতে আরও বলা হয়, হামলায় গাজা ও পশ্চিম তীরে অন্তত ১ হাজার ৩৭ জন শিক্ষক ও শিক্ষা প্রশাসনের কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪ হাজার ৭৪০ জন, আর গ্রেপ্তার করা হয়েছে ২২৮ জনের বেশি শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাকে।
শিক্ষা মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গাজায় ইসরায়েলি হামলায় সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে ১৭৯টি স্কুল ও ৬৩টি বিশ্ববিদ্যালয় ভবন। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ১১৮টি সরকারি এবং জাতিসংঘ পরিচালিত ১০০টি স্কুল।
এছাড়া ৩০টি স্কুল পুরোপুরি শিক্ষা মন্ত্রণালয়ের নিবন্ধন তালিকা থেকে বাদ দিতে হয়েছে। কারণ সেই স্কুলগুলোর ভবনসহ সবই ধ্বংস হয়ে গেছে।
পশ্চিম তীরেও পরিস্থিতি ভয়াবহ। হেবরন ও তুবাসে দুটি স্কুল সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, আর বারবার ইসরায়েলি অভিযানে আটটি বিশ্ববিদ্যালয় ভবন আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছেন ৬৮ হাজার ২০০ জনেরও বেশি মানুষ। অন্যদিকে আহত হয়েছেন প্রায় ১ লাখ ৭০ হাজার ৩০০ জন।
অধিকৃত পশ্চিম তীরেও একই সময়ে হামলা বেড়েছে উদ্বেগজনক হারে। সেখানে অন্তত ১ হাজার ৫৬ জন ফিলিস্তিনি নিহত, প্রায় ১০ হাজার ৩০০ জন আহত এবং আরও ২০ হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ১ হাজার ৬০০ জন শিশু।
- ১জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
- ২হজে বাংলাদেশের জন্য ব্যাকআপ আবাসন ১ শতাংশ বহালের অনুরোধ ধর্মমন্ত্রীর
- ৩চট্টগ্রামে বন্যার্তদের মাঝে মাঝে খুলনার ২ জুলাই কন্যার ত্রাণ বিতরণ
- ৪তিন যুগের ঋণের বোঝা থেকে মুক্তি
- ৫যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন
- ৬দিল্লির বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাইদুর রহমান
- ৭চট্টগ্রামে শিশু আয়নী হত্যাকাণ্ড, সবজি বিক্রেতা রুবেলের মৃত্যুদণ্ড
- ৮সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাট থেকে দেড় হাজার বিলাসবহুল পণ্য উদ্ধার
- ৯সরিষাবাড়ীতে কাঁচা রাস্তা সংস্কার ও ড্রেনেজ কাজের উদ্বোধন
- ১০ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহ্যাম
- ১চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ২মে মাসে ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা
- ৩কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৪কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৫রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ৬প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ৭সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৮প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের আশ্বাস
- ৯মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ১০১২শ ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ বনবিভাগের বিরুদ্ধে





পাঠকের মতামত