
সংযুক্ত আরব আমিরাতের পর ইসরায়েলের সঙ্গে ‘ঐতিহাসিক শান্তি’ চুক্তিতে পৌঁছেছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ বাহরাইন। এতে দেশ দুটি নিজেদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে সম্মত হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক।
এক বিবৃতিতে দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, চুক্তিটি আরব দেশে শান্তি রক্ষার বিপরীত হিসেবে কাজ করবে। এই পদক্ষেপ ফিলিস্তিনিদের পক্ষের লড়াইকে নতুন ধাক্কা দেবে। ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের অবৈধ কর্মকাণ্ডকে চালিয়ে যেতে আরও উৎসাহিত করবে।
তারা বলছে, ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য বাহরাইনের এ উদ্যোগে আমরা উদ্বিগ্ন ও এর তীব্র নিন্দা জানাই।
আন্তর্জাতিকভাবে ফিলিস্তিনের বিষয়টি সমাধান করে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা অর্জনের আগে থেকেই জোর দিয়ে আসছে তুরস্ক।
তারা মনে করছে, এ চুক্তিটি ইসরায়েলকে ফিলিস্তিনের প্রতি অবৈধ অনুশীলন এবং তাদের ভূমি দখল স্থায়ী করার জন্য চলমান কর্মকাণ্ডকে অব্যাহত রাখতে আরও উৎসাহিত করবে।
এর আগে, শুক্রবার (১১ সেপ্টেম্বর) ইসরায়েল-বাহরাইন নিজেদের মধ্যে হয়েছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খালিফা এ চুক্তিতে সম্মত হন।
ট্রাম্প বলছেন, চুক্তিটি এ অঞ্চলের শান্তি স্থাপনে যুগান্তকারী সিদ্ধান্ত।
এর আগে গত ১৩ আগস্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় মধ্যপ্রাচ্যের দুই দেশ ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাত পৌঁছে। চুক্তিটির ফলে মধ্যপ্রাচ্যের দুই দেশের কূটনৈতিক সম্পর্ক পুরোপুরি স্বাভাবিকের পথে রয়েছে।
এদিকে এ বিষয়ে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী ১৫ সেপ্টেম্বর হোয়াইট হাউজে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যেখানে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন নিজ দেশের পক্ষে পৃথকভাবে ইসরায়েলের সঙ্গে চুক্তি স্বাক্ষর করবে।
তবে আরব আমিরাত ও ইসরায়েলের চুক্তির বিষয়টি নিয়ে । এ বিষয়ে হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেছিলেন, এই সমঝোতা ফিলিস্তিনি জাতির স্বার্থ রক্ষা করবে না। সংযুক্ত আরব আমিরাত ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্ব ও ফিলিস্তিনবিরোধী অপরাধযজ্ঞের ‘প্রতিদান’ হিসেবে তেল আবিবের সঙ্গে এই সমঝোতায় পৌঁছেছে বলে তিনি কটাক্ষ করেন। পার্স টুডের এক প্রতিবেদনে এসব বলা হয়েছে।
এদিকে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইসরায়েলের ঐতিহাসিক শান্তিচুক্তিতে মধ্যস্থতা করে শান্তিতে ন পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
- ১চাঁদপুরে ইলিশের আকাল, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ২রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে
- ৩জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ
- ৪কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৫জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২ শতাংশ, বড় পতন শিল্প ও সেবাখাতে
- ৬পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৯০ শতাংশ
- ৭চলমান প্রকল্পগুলোকে পরিমার্জন করা হবে : পরিবেশমন্ত্রী
- ৮তাড়াশে ৬১ বছরের পুরানো ঈদগাহ দখলের অভিযোগ
- ৯পুরানা পল্টন কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ১০গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ১রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ২কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৩মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৪সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৫মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ৬আইএফআইসি ব্যাংকের খেলাপি ঋণের প্রায় অর্ধেকই বেনামি
- ৭সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
- ৮কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৯প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ১০চাঁদপুরে মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাবার তৈরি করায় জরিমানা





পাঠকের মতামত