
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে মো. ওমর ফারুক খানকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (৩ আগস্ট) এক চিঠির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক তাকে আগামী ৩০ জুলাই ২০২৮ সাল পর্যন্ত এই দায়িত্বে নিয়োগের অনুমোদন দেয়।
এর আগে, ২৪ জুলাই বাংলাদেশ ব্যাংকের আহ্বানে অনুষ্ঠিত ভাইভা বোর্ডে অংশ নিয়েছিলেন ওমর ফারুক খান। পরে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তার নিয়োগ চূড়ান্ত করে নিয়ন্ত্রক সংস্থা।
ব্যাংকিং খাতে ৩৭ বছরের অভিজ্ঞতাসম্পন্ন ওমর ফারুক খান ২০২৩ সালের সেপ্টেম্বরে ইসলামী ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগ দেন। এর আগে তিনি এনআরবি ব্যাংক লিমিটেডে ব্যবস্থাপনা পরিচালকের (চলতি দায়িত্ব) দায়িত্ব পালন করেন।
পেশাগত জীবনে তিনি ইসলামী ব্যাংকের আন্তর্জাতিক ব্যাংকিং উইং, স্থানীয় কার্যালয়, বিভিন্ন বিভাগ, অঞ্চল ও শাখায় গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রিধারী ওমর ফারুক ১৯৮৬ সালে ইসলামী ব্যাংকে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিনি সুইজারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ভারতে বিভিন্ন আন্তর্জাতিক ব্যাংকিং ও ক্রেডিট ব্যবস্থাপনা প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন।
১৯৮৩ সালে প্রতিষ্ঠিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম শরিয়াহভিত্তিক তফসিলি বাণিজ্যিক ব্যাংক। নতুন এমডি হিসেবে ওমর ফারুক খানের নিয়োগে ব্যাংকটির ব্যবস্থাপনায় নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এএ
- ১চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে স্থায়ী বহিষ্কার
- ২গাজীপুরে মেয়েকে ধর্ষণের ঘটনায় পিতার সশ্রম যাবজ্জীন কারাদন্ড
- ৩ইরানের বিভিন্ন শহরে হামলা ও বিস্ফোরণ
- ৪৮০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ
- ৫ঢাকাসহ দেশের ১০ জেলায় ঝড়ের শঙ্কা
- ৬দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ৭ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৮মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৯অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ১০ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- ১কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ২চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৩চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৪আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৫তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ৬ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ৭মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক
- ৮মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই
- ৯চাঁদপুরে মসজিদের সম্পত্তি ভোগ করার অভিযোগ, মুসল্লিদের বিক্ষোভ
- ১০পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : কৃষিমন্ত্রী





পাঠকের মতামত