প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২০ ৮:৫৬ এএম

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান।

ব্যাংকের ভাইস চেয়ারম্যান ইউসিফ আব্দুল্লাহ আল রাজী ও মো. সাহাবুদ্দিন, পরিচালক ও আইডিবি প্রতিনিধি ড. আরিফ সুলেমানসহ অন্যান্য পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম এবং ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও কোম্পানি সেক্রেটারি জে কিউ এম হাবিবুল্লাহ সভায় অংশগ্রহণ করেন।

সভায় ব্যাংকের তৃতীয় ত্রৈমাসিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়।

এছাড়া ব্যাংকের সাম্প্রতিক ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনাসহ গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী সিদ্ধান্ত গৃহীত হয়।

শেয়ার

পাঠকের মতামত

এফবিসিসিআইয়ের নতুন প্রশাসককে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের শুভেচ্ছা

বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর নবনিযুক্ত প্রশাসক ...