প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২১ ৭:৪৫ পিএম

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর হাজী ক্যাম্প শাখা হাজী কমর উদ্দিন টাওয়ার, আশকোনা, এয়ারপোর্ট, ঢাকায় সোমবার (১৫ ফেব্রুয়ারি) স্থানান্তরিত হয়েছে।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে নতুন ঠিকানায় এ শাখার উদ্বোধন করেন। ব্যাংকের ঢাকা নর্থ জোনপ্রধান মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুগ্ম সচিব ও হজ্জ অফিস ঢাকা এর পরিচালক মোঃ সাইফুল ইসলাম ও স্থানীয় কাউন্সিলর মোঃ আনিসুর রহমান নাঈম।

গ্রাহক ও শুভানুধ্যায়ীদের পক্ষে বক্তব্য রাখেন এফবিসিসিআই সদস্য মো: হারুন আর রশিদ তরুন ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শহীদুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের হাজী ক্যাম্প শাখাপ্রধান সাইফুল ইসলাম। স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, শরী‘আহ্ নীতিমালা পরিপালন করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা ও আন্তরিক সেবা প্রদানের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছে ইসলামী ব্যাংক। এ ব্যাংক দেশের বিভিন্ন শিল্পে বিনিয়োগ করে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে উদ্যোক্তা, ব্যবসায়ী ও গ্রাহকসহ সকল শ্রেণীর মানুষের প্রথম পছন্দের ব্যাংকে পরিনত হয়েছে।

ফলশ্রুতিতে ২০২০ সালে করোনার কঠিন সময়েও এ ব্যাংকের ২৩ হাজার কোটি টাকার নতুন আমানত সংগ্রহ হয়েছে। তিনি এ ব্যাংকের উন্নত প্রযুক্তি সমৃদ্ধ সেবা গ্রহনের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

শেয়ার

পাঠকের মতামত

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...

এফবিসিসিআইয়ের নতুন প্রশাসককে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের শুভেচ্ছা

বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর নবনিযুক্ত প্রশাসক ...