
সুজনের সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বাংলাদেশের ইতিহাসে এ পর্যন্ত ১১টি জাতীয় নির্বাচন হয়েছে তার মধ্যে ৪টি হয়েছে দলীয় নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এই চারটি নির্বাচন দেশি বিদেশের পর্যবেক্ষকদের দৃষ্টিতে গ্রহণযোগ্যতা পেয়েছে। বাকি ৭ টি নির্বাচন দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছে। দলীয় সরকারের অধীনে নির্বাচন নিয়ে বিস্তর কারচুপির অভিযোগ রয়েছে।
বাংলাদেশে দলীয় সরকারের অধীনে কোন দিন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব নয়। দলীয় সরকারের অধীনে আইশৃঙ্খলা বাহিনী দলীয় বাহিনীর মতো আচরণ করেন। এমনকি নির্বাচন কমিশনও দলীয়করণের স্বীকার হয়। একারণে তারা নির্বাচনের সময় দায়িত্বশীল নিরপেক্ষ আচরণ করে না। দেশে এমন একটা সরকার দরকার যারা নির্বাচনের সময় নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। রোববার বিকেলে সুনামগঞ্জের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে কেবল অর্থনৈতিক সংস্কার নয়, সংকট সমাধানে প্রয়োজন রাজনৈতিক সংস্কার বিষয়ে নাগরিক সংলাপে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে
তিনি এসব কথা বলেন ।
নাগরিক সংলাপে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। আইএমএফ এর ঋণ প্রসঙ্গে তিনি বলেন, আইএমএফ এর ঋণ খুব বেশি পরিমাণ ঋণ নয়। মাত্র ৪ বিলিয়ন ডলার। দেশের মানুষের জন্য আরও বেশি ঋণের প্রয়োজন। ডলার সংকট দূর করার জন্য আমাদের আরও বেশি ঋণের প্রয়োজন। নিত্যপণ্য ও জ¦ালানি তেলের ঘাটতি পূরনের জন্য আমাদের আরও বেশি পরিমাণে অর্থের দরকার। দেশের চলমান অর্থনৈতিক সংকট ও মুদ্রাস্ফিতি প্রসঙ্গে তিনি বলেন, এদেশের অর্থনৈতিক খাতে দুর্নীতি দুবৃত্তায়ন লুটপাট বন্ধ করতে হবে। দেশের ব্যাংক গুলো লুটপাটের স্বীকার হয়েছে।
দেশের অর্থনৈতি সঠিক পথে আনতে হলে লুটপাট বন্ধ করে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। টাকা পাচার বন্ধ করতে হবে। এগুলো বন্ধ করলে দেশের ফুটা কলসির ছিদ্র বন্ধ করা হবে। এটি করতে পারলে আমরা ভালো অবস্থানে যাবো। এসময় উপস্থিত সুজনের জেলা শাখার সাধারণ
সম্পাদক ফজলুল করিম সাঈদ, আলী হায়দার, সাবেক অধ্যক্ষ মহিবুল ইসলাম, রাধিকা রঞ্জন তালুকদার, মিছবাহ উদ্দিন, জালাল উদ্দিন, ফারুক আহমদ, কানিজ সুলতানা।
- ১মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ২ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৩লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ৪স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম
- ৫পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী
- ৬পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৭বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ৮সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা
- ৯‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ১০মেঘনা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু
- ১এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ২একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৩ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৪এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৫মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৬শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৭সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ৮অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ৯স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে
- ১০আস্থাহীন পুঁজিবাজারে আস্থা ফেরাতে পারবে কি নতুন কমিশন?





পাঠকের মতামত