প্রকাশিত: এপ্রিল ৭, ২০২১ ৮:৩৯ পিএম

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ৫ থেকে ১১ এপ্রিল কঠোর বিধিনিষেধ জারি করেছে সরকার। এই সাতদিন অতি প্রয়োজনীয় পণ্যের চলাচল সহজ করতে সরকার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ই-কমার্সের পণ্য ডেলিভারির অনুমতি প্রদান করেছে।

গতকাল মঙ্গলবার দেশের সব বিভাগীয় কমিশনার, মেট্রোপলিটন, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে এ বিষয়ে ব্যবস্থা নিতে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

চিঠিতে উল্লেখ করা হয়, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে অনলাইন বা ই-কমার্সের মাধ্যমে ক্রয়-বিক্রয়কে উৎসাহিত করতে ই-কমার্সের পণ্য ডেলিভারি সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত স্বাভাবিক চলাচল করতে পারবে। ই-কমার্সের ডেলিভারি কাজে নিয়ােজিত ডেলিভারিম্যান ও যানবাহনের জন্য ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) লোগো ও সিরিয়াল নম্বর সংবলিত স্টিকার লাগাতে পারবে।

এছাড়া স্বাস্থ্যবিধি মেনে ই-কমার্স প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট রেস্টুরেন্টের রান্নাঘর সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখতে পারবে। তবে রেস্টেুরেন্টে বসে বা অবস্থান করে খাবার খাওয়া যাবে না। শুধু পার্সেলের মাধ্যমে খাবার ডেলিভারি দিতে হবে। ডেলিভারিম্যান কোনোভাবেই রেস্টুরেন্টের রান্নাঘরে প্রবেশ করতে পারবে না। প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে রান্নাঘরের বাইরে থেকে পার্সেল গ্রহণ করবে এবং স্বাস্থ্যবিধি মেনে গ্রাহকের কাছে তা পৌঁছে দিতে হবে।

এর আগে করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় গত ৫ থেকে আগামী ১১ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সরকার। আজ থেকে ঢাকাসহ সব সিটি করপোরেশন এলাকায় সকাল-সন্ধ্যা গণপরিবহন চালু করা হয়েছে।

শেয়ার

পাঠকের মতামত

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...

এফবিসিসিআইয়ের নতুন প্রশাসককে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের শুভেচ্ছা

বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর নবনিযুক্ত প্রশাসক ...