প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২২ ৬:০৬ পিএম

“আজকের মেয়েরাই গড়বে আগামীর স্বপ্নের বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে উইমেন্স মডেল কলেজ সিলেটের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এ সভার আয়োজন করে সিলেট উইমেন্স কলেজ কর্তৃপক্ষ। সভায় সভাপতিত্ব করেন কলেজের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ লস্কর। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার সুনামগঞ্জের জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ রিপোর্টাস ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু।

হেলাল হামাম এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক সামসুল হুদা,উইমেন্স কলেজের শিক্ষক জুয়েল রানা, শিক্ষক প্রেমানন্দ দাস, শিক্ষক সালিক আহমদ, শিক্ষক মাসুদ আহমদ অপু প্রমুখ। পরে অতিথি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা ক্রেষ্ট বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। এসময় শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার

পাঠকের মতামত

চায়না অর্থনৈতিক অঞ্চল শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) প্রকল্প শুধু আনোয়ারা নয়, পুরো ...

স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি না হলে কোনোভাবেই নতুন বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব নয় বলে ...

শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

শেরপুরে হাতি সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) ...

ফটিকছড়িতে চলছে দ্বিতীয় দিনের হরতাল,মহাসড়কে যান চলাচল বন্ধ

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর উত্তরাঞ্চলের যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে দ্বিতীয় দিনেও টানা ...