প্রকাশিত: জুন ১৮, ২০২৫ ৫:৪৪ পিএম

গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড টেকনো তাদের স্পার্ক সিরিজের নতুন স্মার্টফোন টেকনো স্পার্ক গো ২ বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে। ফোনটি কম বাজেটে আধুনিক সব এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) ফিচার, ডিজাইন এবং ভালো পারফরম্যান্সের প্রতিশ্রুতি দিচ্ছে।

স্পার্ক গো ২ ফোনটিতে রয়েছে ৬.৬৭ ইঞ্চি হোল স্ক্রিন এইচডি+ ডিসপ্লে। এর ১২০ হার্জ রিফ্রেশ রেট স্ক্রলিংয়ের অভিজ্ঞতা আরও মসৃণ করবে। টি৭২৫০ প্রসেসর এবং সফটওয়্যার জাইরোস্কোপ থাকার কারণে মাল্টিটাস্কিং এবং গেমিংয়ের অভিজ্ঞতা ভালো হবে।

দীর্ঘক্ষণ ব্যবহারের জন্য ফোনটিতে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে। এছাড়াও মিউজিক/অডিওতে ভালো অভিজ্ঞতা দিতে থাকছে ডিটিএস সাউন্ড সিস্টেমসহ ডুয়াল স্পিকার। ফটোগ্রাফির জন্য রয়েছে ডুয়াল ফ্ল্যাশসহ ১৩ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। স্মার্ট জীবনধারা নিশ্চিত করতে ফোনটিতে ইনফ্রারেড রিমোট কন্ট্রোল সাপোর্ট যুক্ত করা হয়েছে, যা দিয়ে স্মার্ট হোম অ্যাপ্লায়েন্সগুলো ফোন থেকেই নিয়ন্ত্রণ করা যাবে।

ফোনটিতে বেশ কিছু এআই ফিচার রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: এ-আই-জিসি পোর্ট্রেট, ওয়ান ক্লিক সামারি, ডকুমেন্ট সামারি, এলা স্মার্ট সার্চ, ফটো বেইজড প্রবলেম সলভিং, এ-আই রাইটিং, এবং ইমেজ টু ডকুমেন্ট কনভার্শন।

কানেক্টিভিটির জন্য ফোনটিতে সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, জিপিএস, ওয়াইফাই, বিটি, এফএম এবং ওটিজি সুবিধা রয়েছে। টেকনো স্পার্ক গো ২ ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ গো অপারেটিং সিস্টেমে চলবে।

ফোনটি দেশের সকল আউটলেটে পাওয়া যাচ্ছে। ৬৪ জিবি+৮ জিবি (৪জিবি + ৪জিবি এক্সটেন্ডেড র‍্যাম) ভ্যারিয়েন্টের মূল্য ১০,৯৯৯ টাকা এবং ৬৪ জিবি+৬ জিবি (৩জিবি + ৩জিবি এক্সটেন্ডেড র‍্যাম) ভ্যারিয়েন্টটির মূল্য ৯,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

ডিজিটাল অর্থনীতির সাথে পাল্লা দিয়ে বাড়ছে প্রযুক্তিনির্ভর আর্থিক জালিয়াতি

প্রতি দুই সাইবার অপরাধের একটিই এখন আর্থিক জালিয়াতি ৫ বছরে দ্বিগুণের বেশি বেড়েছে সাইবারভিত্তিক আর্থিক ...

দোহাটেক নিউমিডিয়া স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ই-জিপি কার্যক্রম পরিচালনা করে আসছে

দোহাটেক নিউমিডিয়া দীর্ঘদিন ধরে স্বচ্ছতা, দক্ষতা এবং আন্তর্জাতিক মান বজায় রেখে ই-জিপি কার্যক্রম পরিচালনা করে ...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ ১০০ টাকা রিচার্জে ৩৮ টাকা কাটে কর! সমাধানের চেষ্টা চলছে

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেছেন, ...

এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’

তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি নিজেদের সিএসআর (করপোরেট সামাজিক দায়বদ্ধতা) হিসেবে গ্রো ইয়োর রিডার ফাউন্ডেশনের ...