
তখনো ম্যাচের শেষ বাঁশি বাজাননি রেফারি। তবে ঘড়ির কাটা বলছে নির্ধারিত সময়ে ৯০ মিনিট শেষে খেলা হয়ে গেছে আরও ছয় মিনিটের বেশি। এমন সময় বল সাইডলাইনের বাইরে। ইতালির পক্ষে গোল কিক। গোলরক্ষক ডোনারুম্মা উচ্ছ্বাসে ভেসে গেলেন তখনই। ছুটে যেতে চাইলেন গ্যালারির দিকে। যেন বুঝাতে চাইলেন উল্লাসটা তো আমাদের এভাবেই করা উচিত!
রবার্তো মানচিনির অধীনে রীতিমতো উড়ছে ইতালি। তাদের বিপক্ষে চ্যালেঞ্জটা এমনিতেও বড় ছিল বেলজিয়ামের। লড়াইটাও হলো বেশ, আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠল ম্যাচ। তবে শেষ অবধি ইতালির সঙ্গে পেরে উঠেনি বেলজিয়ানরা। কোয়ার্টার ফাইনাল ম্যাচে ২-১ গোলে হেরে এবারের ইউরো বিদায় নিয়েছে তারা।
শনিবার রাতের খেলায় প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় ইতালি। পরে বিরতির মিনিট খানেক আগে পেনাল্টি পেয়ে যায় ইতালি। সেখান থেকে এক গোল শোধ দিলেও জয়ের দেখা পায়নি বেলজিয়ানরা!
পুরো ইউরোজুড়ে দেখানো নিজেদের ছন্দ এই ম্যাচেও ধরে রাখে ইতালি। জবাবে কেভিন ডি ব্রুইনাকে কেন্দ্র করে বেলজিয়ামের কাউন্টার অ্যাটাকও চলে সমানতালে। ১৩ মিনিটের সময় বেলজিয়ামের জালে বল জড়ায় ইতালি। কিন্তু সেই গোল ভিএআরের সিদ্ধান্তে বাতিল হয়ে যায়।
ম্যাচের ২২তম মিনিটে ডি ব্রুইনার নেওয়া শট দারুণভাবে ফিরিয়ে দেন ইতালি গোলরক্ষক ডোনারুম্মা। ৩১ মিনিটে এগিয়ে যায় ইতালি। আজ্জুরিদের আক্রমণ ঠিকঠাক ক্লিয়ার করতে পারেনি তারা। এরপর ভেরতোগান বল বাড়িয়ে দেন ভেরোত্তির দিকে। দারুণ দক্ষতায় ওই বল জালে জড়ান তিনি।
১৩ মিনিট পর একক দক্ষতায় ব্যবধান দ্বিগুণ করেন লরেঞ্জ ইনসেনিয়ে। ডি বক্সের বাইরে থেকে আনচ্যালেঞ্জড অবস্থায় শট নেন তিনি। যেটা সমর্থ হয় বেলজিয়াম গোলরক্ষক থিবো কর্তুয়াকে ফাঁকি দিতে। কিছুটা হতাশ হয়ে পড়ে বেলজিয়াম।
তবে সেটা থাকে কেবল এক মিনিট। ডি বক্সের ইতালিয়ান ডিফেন্ডার ডি লরেঞ্জ ফাউল করেন বেলজিয়ান মিডফিল্ডার ডোকুকে। পেনাল্টি পেয়ে যায় রবার্তো মার্তিনেজের দল। সেখান থেকে গোল করতে ভুল করেননি রোমেলো লুকাকো।
২-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতি যায় আজ্জুরিরা। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৬ মিনিটে ম্যাচে ফেরার সবচেয়ে সহজ সুযোগটি পায় বেলজিয়াম। ডি বক্সের ভেতরে গোলপোস্টের সামান্য সামনে বল পেয়েও নিজে শট নেননি ডি ব্রুইনা। বাড়িয়ে দেন রোমেলো লুকাকোর উদ্দেশ্যে।
কিন্তু তিনি সেটা গোলে রূপান্তর করতে পারেননি। তার হালকা পায়ের ছোঁয়া আটকে যায় স্পিনাজ্জলার গায়ে লেগে। ফিরতি শটও পায়ে লাগাতে পারেননি লুকাকু। শেষ পর্যন্ত ইউরোর কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় বেলজিয়ামকে।
- ১জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ২১০ জেলায় বন্যার আশঙ্কা
- ৩আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি
- ৪জুলাইয়ের চেতনায় প্রাতিষ্ঠানিক সংস্কার অব্যাহত থাকবে: আনসার ডিজি
- ৫জুলাইয়ে পুঁজিবাজারে বিও হিসাব কমেছে প্রায় ২৩ হাজার
- ৬‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়নের পথে বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে
- ৭জুলাইয়ে বাংলা কিউআরে পেমেন্ট ছাড়াল ১২৫০ কোটি টাকা
- ৮জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠানের নামকরণ করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
- ৯তারেক রহমানের নেতৃত্বেই জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছিল : শামীম
- ১০মোড়লগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৫কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৬কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৭ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৮যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৯লোহিত সাগরে হামলায় ভারতীয় কার্গো জাহাজ ডুবি
- ১০‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের





পাঠকের মতামত