
উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) পরীক্ষার জবাবে জাপান সাগরে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে দক্ষিণ কোরিয়া। বৃহস্পতিবার সকালের দিকে উত্তর কোরিয়ার আইসিবিএম পরীক্ষার পরপরই ওই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে দক্ষিণের সামরিক বাহিনী জানিয়েছে।
সিউলের জয়েন্ট চিফ অব স্টাফের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘উত্তর কোরিয়ার আইসিবিএম উৎক্ষেপণের জবাবে আমাদের সামরিক বাহিনী যৌথভাবে স্থল, সমুদ্র এবং আকাশ থেকে একাধিক ক্ষেপণাস্ত্রের নিক্ষেপ করেছে।’
দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ বলছে, উত্তরের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কয়েক ঘণ্টা পর স্থানীয় সময় বিকেল ৪টা ২৫মিনিটে পূর্ব জাপান সাগরে কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে সিউল।
বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ বলেছেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনায় যেকোনও সময় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের উত্স, কমান্ড এবং সহায়ক স্থাপনায় আমাদের সঠিকভাবে আঘাত করার যে সক্ষমতা রয়েছে, সেটির প্রদর্শন করা হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার সকালের দিকে উত্তর কোরিয়া পূর্ব উপকূলীয় সমুদ্রে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এক সপ্তাহ আগে রাজধানী পিয়ংইয়ংয়ে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে বিস্ফোরিত হয়ে যাওয়ার পর নতুন করে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া সতর্ক করে দিয়ে বলেছে, ২০১৭ সালের পর প্রথমবারের মতো পূর্ণমাত্রার আইসিবিএম পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। দেশটি স্যাটেলাইট উৎক্ষেপণের আড়ালে এই আইসিবিএমের পরীক্ষা চালাতে পারে। তাদের এই সতর্কতার পর বৃহস্পতিবার উত্তর কোরিয়া আইসিবিএম নিক্ষেপ করেছে।
- ১শিক্ষকদের অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে: শিক্ষামন্ত্রী
- ২সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৩শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৪২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে : শিক্ষামন্ত্রী
- ৫কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ৬ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ৯কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ১০মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৫পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৬বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৭লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ৮রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ
- ৯কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ১০চাঁদপুরে বিজয়ী’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প





পাঠকের মতামত